ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

জামালপুর

ইসলামপুর পাথরঘাটা নদীর তীব্র ভাঙ্গন-আতংকে এলাকাবাসী

পাথরঘাটা জামালপুরের ইসলামপুর উপজেলার একটি স্থান, যেখানে একটি ব্রহ্মপুত্র’র শাখা নদী বা নদীপথে স্থানীয় একটি গুরুত্বপূর্ণ ঘাট হিসেবে পরিচিত। এই স্থানে ব্রহ্মপুত্রের নদীকে কেন্দ্র করে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু পাথরঘাটার ব্রহ্মপুত্রের শাখা নদীটি হঠাৎ করে তীব্র ভাঙ্গন দেখে দিয়েছে। এতে আতংকে রয়েছে এলাকাবাসী।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাথরঘাটা ব্রীজ থেকে সিরাজাবাদ ব্রীজ পর্যন্ত এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন কবলিত স্থানে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নদী ভাংগন রোধে নিজস্ব অর্থায়নে বাঁশ ও বালু ভর্তি কিছু বস্তা দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে।

আরোও দেখা যায়, নদীর দুই পাড় ভাংগনের ফলে, কৃষকদের রোপনকৃত আমন ধান ক্ষেত ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে যাচ্ছে । তীব্র ভাঙ্গনের ফলে পানির নিচে তাদের ফসলি জমি তলিয়ে যাচ্ছে এতে কৃষকের ফসল উৎপাদন একেবারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে দেখা দিতে পারে খাদ্যের অভাব।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক হোসেন শাহ্ ফকির বলেন, ছোট বেলায় আমরা দেখিছি ব্রহ্মপুত্র নদীর পানি যমুনা নদীতে গিয়েছে। এখন দেখি তার উল্টো চিত্র যমুনার পানি ব্রহ্মপুত্রের দিকে ধেয়ে আসছে। পাথর ঘাটা এলাকায় ব্রহ্মপুত্রের একটি শাখা নদী এখানে হঠাৎ করে তীব্র ভাঙ্গন দেখা দেওয়ায় নদী পাড়ে বসবাসরত এলাকাবাসীর মাঝে দুশ্চিন্তা ও আতংক বিরাজ করছে। এভাবে নদীর পাড় ভাঙ্গতে থাকলে ভয়াবহরোপ ধারণ করবে।

মৌজাজাল্লা গ্রামের জহুরুল শাহ ফকির, নুন্নু শেখ,অবি শেখ, শহিদ আলী শাহ ফকির ও নজরুল আকন্দ জানায়, হঠাৎ করে পাথরঘাটা ব্রীজ থেকে সিরাজাবাদ ব্রীজ পর্যন্ত নদীর দুই পাড় প্রচন্ডভাবে ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা নদী পাড়ের পাশে বসবাস করায় এ ভাঙ্গন দেখে খু্বই আতংকের মধ্যে রয়েছি। নদী ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আমাদের ভিটামাটি নদীগর্ভে চলে যাবে। তাই প্রশাসনের কাছে এ ভাঙ্গন রোধে সদয় হস্তক্ষেপ কামনা করছি।

এলাকাবাসীর অতি দ্রুত ভাঙ্গনরোধকল্পে প্রশাসনের প্রতি সদয় হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.