হাটহাজারী উপজেলার বশিরহাট উধলিয়া গ্রামের সবুজ টিলার বাড়ির আবুল খায়েরের দ্বিতীয় পুত্র মোঃ রানা (বয়স আনুমানিক ২৫) গতকাল সকাল থেকে নিখোঁজ রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, রানা সকালে স্বর্ণকারের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কাটিরহাট এলাকায় পৌঁছানোর পরও সারাদিন পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। বিকেল ৫টার দিকে সর্বশেষ তার সঙ্গে কথা হয়, তবে সন্ধ্যা ৬টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।
রানার বড় ভাই সেলিম জানান, সন্ধ্যার কিছু সময় পর তার নিজস্ব নম্বরে (০১৬২২-৫৩৫৩৩০) একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। কলকারী জানায়, রানা ‘মলম পার্টির’ হাতে পড়েছে এবং তাকে মুক্ত করতে এক লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। তবে কোথায় বা কীভাবে টাকা দিতে হবে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
পরিবারের সদস্যরা এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তারা দ্রুত রানাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছেন।
কোনো সদয় ব্যক্তি যদি নিখোঁজ মোঃ রানার সন্ধান পান বা কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে —
📞 ০১৫৮৫-৭৫১৫২৩, ০১৮৩২-৪১৩১৪৭





