সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়ে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর এ-শেফার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা দূর্যোগ ব্যবস্থা কমিটির সভাপতি মো: তৌহিদুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, সহকারী কমিশনার ভূমি রেজোয়ান ইফতেকার, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মোঃ আবু তাহের মোল্লাসহ দুর্যোগ কমিটির সদস্য প্রভাশক রুহুল আমীন, মন্নিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মনোয়ারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগে যথাযথ পূর্বাভাস, প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস করে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। শোভাযাত্রা শেষে অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় দুর্যোগ মুহূর্তে কিভাবে প্রাণ রক্ষা করা যায় সে সম্পর্কে শিক্ষার্থীসহ জনগনকে ধারনা প্রদান করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।





