নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন শিবপুর উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিবপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাসির উদ্দীন, শিবপুর পৌরসভার প্রশাসক ও এসিল্যান্ড মুঃ আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসতানসির বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার মোহসিন জাহান তোরণ, উপজেলা এলজিইডি প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, শিবপুর পল্লী বিদ্যুৎ এর ডিজিএম প্রকৌশলী আলামিন প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন উপজেলার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, মৎস্যসহ বিভিন্ন বিষয়ে কি কি সমস্যা আছে এবং কিভাবে সমাধান করা যায় তা নিয়ে সরাসরি সাংবাদিকদের কাছ থেকে বক্তব্য শুনেন। তিনি জনকল্যাণমুখী কাজ বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।





