ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

যশোর

বেনাপোল বন্দর দিয়ে এলো ৬১ হাজার ডিমের প্রথম চালান

ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে দুটি ট্রাকে ৬১ হাজার ৯৫০ পিস মুরগির ডিম ঢুকেছে বাংলাদেশে। গত রোববার সন্ধ্যায় ডিমের ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করে। জানা গেছে, দেশের বাজারে ডিমের দাম বৃদ্ধির কারণে ডিম আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সেই মোতাবেক প্রথম চালানে ভারত থেকে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করা হলো। এসব ডিমের আমদানি মূল্য ধরা হয়েছে ২৯৮৮ ইউএস ডলার, যা বাংলাদেশি অর্থে ৩ লাখ ২৮ হাজার ৭০০ টাকা। প্রতি পিস ডিম ভারতে কেনামূল্য দাঁড়িয়েছে ৫ টাকা ৩০ পয়সা। ট্রাক ভাড়াসহ অন্যান্য খরচ মিলিয়ে খোলা বাজারে এসব ডিম প্রতি পিস ১০ টাকার মধ্যে বিক্রি সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মোট ১০টি প্রতিষ্ঠানকে ১০ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে। আমদানি শর্তে বলা হয়েছে, ডিম ভাইরাসমুক্ত থাকতে হবে। সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এম ই এন্টার প্রাইজের প্রতিনিধি মহিদুল হক জানান, পর্যায়ক্রমে ডিমের বাকি চালান খুব দ্রুত বেনাপোল স্থলবন্দরে আসবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ডিম আমদানির ফলে দেশে যে সিন্ডিকেট  তৈরি হয়েছিল তা এখন ভাঙবে। বেনাপোল স্থলবন্দর প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন অফিসের ইনচার্জ বিনয় কৃষ্ণ মণ্ডল জানান, ডিমবাহী ট্রাক বন্দরে প্রবেশের পর সেটি ভাইরাস মুক্ত বা খাওয়ার উপযোগী কিনা পরীক্ষা করা হয়। পরে তা মানসম্পন্ন হওয়ায় বন্দর থেকে ডিমের ছাড়পত্র দেয়া হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.