ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

সাহিত্য ও সংস্কৃতি

বাজারে আসছে গল্পকার প্রদীপ আচার্যের কানকুয়ো বিভ্রম

সমকালীন বাংলা কথাসাহিত্যে স্বতন্ত্র কণ্ঠস্বর হিসেবে পরিচিত গল্পকার ও কবি প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকূয়ো বিভ্রম’ প্রতিকথা প্রকাশন থেকে প্রকাশিত হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে। এটি লেখকের দ্বিতীয় গল্পগ্রন্থ। এর আগে ২০২২ সালে অমরাবতী প্রকাশনী থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘হরতনের বিবি ইস্কাপনের গোলাম’, যা পাঠক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছিল।

চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা প্রদীপ আচার্য ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। তিনি মূলত কথাসাহিত্যে স্বাচ্ছন্দ্যবোধ করেন, বিশেষ করে ছোটগল্প ও অণুগল্পে তাঁর একান্ত নিবিষ্টতা লক্ষণীয়। দেশ-বিদেশের বিভিন্ন ওয়েবম্যাগ, পাশাপাশি জাতীয় ও স্থানীয় দৈনিকে নিয়মিত লিখে চলেছেন তিনি। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

পেশাগত জীবনে একজন উন্নয়নকর্মী হিসেবে তিনি দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে তৃণমূল মানুষের সাংস্কৃতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন। যোগাযোগ কৌশল হিসেবে পারফর্মিং আর্টসের বহুমাত্রিক ব্যবহার নিয়ে তাঁর কাজ উল্লেখযোগ্য। একই সঙ্গে তিনি একজন মূকাভিনয়শিল্পী হিসেবেও সক্রিয়। নতুন গল্পগ্রন্থ ‘কানাকূয়ো বিভ্রম’ মূলত মানুষের অন্তর্গত নীরব আখ্যান, স্বপ্ন ও অস্তিত্বের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত।

উল্লেখিত বইটির ভাবনাজুড়ে রয়েছে এই উপলব্ধিই প্রকাশ পেয়েছে- যার প্রেক্ষিতে বলা যায় প্রতিটি হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা নীরব গল্পই প্রকৃত মহাকাব্য, যদিও তা প্রায়ই নিস্তব্ধতার আড়ালে হারিয়ে যায়। জীবনের নিজস্ব পাঠশালা থেকে উঠে আসা অভিজ্ঞতা, সংঘাত ও উল্লাস বইটির গল্পগুলোকে রূপ দিয়েছে কাগজের ভাঁজে গড়া এক সাদামাটা নৌকার মতো যা ভেসে চলে অস্তিত্বের ঢেউয়ে।প্রকাশকদের মতে, ‘কানাকূয়ো বিভ্রম’ পাঠককে শুধু গল্পের ভেতর দিয়ে হাঁটায় না, বরং জীবনের গভীরতর অনুভবের দিকে নিয়ে যায়। ফেব্রুয়ারি মাসে বইটি বাজারে আসার মধ্য দিয়ে সমকালীন বাংলা ছোটগল্পের ভাণ্ডারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে বলে প্রত্যাশা করা হচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন নির্ঝর  নৈঃশব্দ্য, মূল্য  : ২৮০/= টাকা। 

শেয়ার করুনঃ

© All Rights Reserved.