ঢাকা, বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৭
সর্বশেষ
প্লাস্টিক রিসাইক্লিং খাতে টেকসই উন্নয়নে ইপসা–স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
“স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—চট্টগ্রামে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
চট্টগ্রামে চাঞ্চল্যকর পলাতক সন্ত্রাসী অস্ত্রধারী হত্যা মামলার আসামি ‘গলাকাটা বাচা’ গ্রেফতার
সুস্বাদু রসালো ও মিষ্টি তরমুজ চেনার পাঁচ উপায়
জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও নজরদারি জোরদারের দাবি জানান—ক্যাব চট্টগ্রাম
বাউবি চট্টগ্রাম বিভাগীয় ছাত্র অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
অবৈধভাবে মাটি কাটায় ৩৩ কেভি লাইনের খুঁটি ঝুঁকিতে, সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকির
ঝুঁকির কিনারায় ব্যাংকিং খাত: সতর্কবার্তা ও উত্তরণের পথ
বাজেটে দুর্যোগ সুরক্ষা: পাহাড়ধস রোধে চসিক ও ইপসার পূর্বাভাস ভিত্তিক পরিকল্পনা
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা

প্রচ্ছদ >

সাহিত্য ও সংস্কৃতি

বই মেলায় আসছে ভালবাসার কবি গোলাম মাওয়া জসিমের ৩টি বই

আসন অমর একুশে বইমেলায় নতুন তিনটি বই নিয়ে হাজির হচ্ছেন ভালবাসার কবি গোলাম মাওলা জসিম। পাঠকপ্রিয় এই কবির নতুন প্রকাশনা ঘিরে ইতোমধ্যেই সাহিত্যাঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। রাজধানীর অমর একুশে বইমেলা-য় প্রকাশের অপেক্ষায় থাকা বইগুলোতে প্রেম,অনুভূতি,সম্পর্ক ও জীবনের অন্তরঙ্গ বোধকে নতুন ভাষায় তুলে ধরেছেন তিনি।

কবির লেখার প্রধান বৈশিষ্ট্য সহজ অথচ হৃদয়ছোঁয়া ভাষা। ভালোবাসার গভীরতা ও মানবিক অনুভূতির কারণে তরুণ পাঠকের পাশাপাশি সব বয়সী পাঠকের কাছেও তিনি সমান জনপ্রিয়। এর আগে তার প্রকাশিত ভালবাসার একশ কবিতা,মায়া এবং আপন বইগুলো ব্যাপকভাবে সমাদৃত হয় এবং সামাজিক মাধ্যমে পাঠকপ্রতিক্রিয়ায় আলোচনার কেন্দ্রে ছিল।

এপর্যন্ত ২০টিরও বেশি বই লিখেছেন গোলাম মাওলা জসিম। শুধু প্রেমের কবিতাই নয়,শিশু সাহিত্যেও তিনি নিজস্ব স্বকীয়তা দিয়ে ছোট পাঠকদের মন জয় করেছেন। পাশাপাশি বইপড়ায় মানুষের আগ্রহ বাড়াতে তিনি “সেলুন পাঠাগার বিশ্বজুড়ে” প্রতিষ্ঠার উদ্যোগ নেন—যেখানে চুল কাটার অপেক্ষার সময়টুকু হয়ে ওঠে বই পড়ার আনন্দঘন মুহূর্ত। এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার সামাজিক আন্দোলন হিসেবে প্রশংসিত হয়েছে।

নতুন তিনটি বইতেও থাকছে সম্পর্ক,স্মৃতি ও মানবিক আবেগের নানা রঙ—যা পাঠকের হৃদয়ে দীর্ঘদিন জায়গা করে নেবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন সাহিত্যপ্রেমীরা। বইমেলায় তিনি পাঠকদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও স্বাক্ষর প্রদান কর্মসূচিতেও অংশ নেবেন বলে জানা গেছে। তরুণ প্রজন্মের অনেক পাঠকই তার কবিতাকে নিজেদের অনুভূতির ভাষা মনে করেন। সামাজিক মাধ্যমেও তার কবিতার পংক্তি নিয়মিত শেয়ার হতে দেখা যায়, যা নতুন পাঠক তৈরি করছে প্রতিনিয়ত। সাহিত্যবোদ্ধাদের মতে, সহজ ভাষায় গভীর আবেগ প্রকাশের ক্ষমতাই তাকে সমকালীন প্রেমের কবিতায় আলাদা অবস্থান দিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

Copyright© 2025 All reserved