ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১ বৈশাখ, ১৪৩৩, ৬ জিলকদ, ১৪৪৭
সর্বশেষ
তোষণের রাজনীতি বাদ দিয়ে স্বীকার করুন ঘরে ঘরে বিদ্যুতের সফল রূপকার শেখ হাসিনা
চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন
ইউনিয়ন পর্যায়ে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
প্লাস্টিকমুক্ত নগর গঠনে তরুণদের আহ্বান: ধরিত্রী দিবসে ইপসার উদ্যোগ
চট্টগ্রাম জেলায় গ্রাম আদালত কার্যক্রমের মধ্যবর্তী মূল্যায়ন সম্পন্ন
সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ, প্রকল্প বাতিলের দাবি
সাংবাদিকদের অনলাইন ডাটাবেজ তৈরি ও শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা
জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত বিনিয়োগের আহ্বান
গ্রাহকের কণ্ঠে ক্ষুদ্রঋণের বাস্তবতা: রামুতে এমআরএ গণশুনানি
জায়গা-সম্পত্তি সীমানা বিরোধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইকে রক্তাক্ত যখম হামলা

প্রচ্ছদ >

রাজনীতি

বারবার কারাবরণ নির্যাতন শিকার ফরিদা আকতার:৩৪ বছর তৃণমূল সংগঠক 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দীর্ঘদিনের তৃণমূল সংগঠক ও নেত্রী অ্যাড. ফরিদা আকতার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। দীর্ঘ ৩৪ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দল সুযোগ দিলে দেশ ও জনগণের সেবায় সর্বোচ্চ ভূমিকা রাখতে চান।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এই নেত্রী বর্তমানে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি নারী ও শিশু অধিকার ফোরাম, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক।

আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা অ্যড. ফরিদা আকতার জানান, ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-র গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল থেকে গ্রেপ্তার হয়ে ৪২ দিন কারাবরণ করেন। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আরও কারাবরণ করতে হয়েছে বলে তিনি জানান।

তিনি রাজনৈতিক দলের নির্দেশ পালনের স্মৃতিচারণে করেন, আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার কারণে একাধিকবার গ্রেপ্তার, মামলা, শারীরিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ২০১০ সালে চট্টগ্রামে একটি বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার সময় পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
শুধু নির্বাচনে পথ প্রত্যাশী হিসেবে নয় বিএনপির জন্ম থেকেই রাজনৈতিক পরিচয় ও পারিবারিক রয়েছে ঐতিহ্য।

ফরিদা আকতার বলেন, তিনি বিএনপির আদর্শে অনুপ্রাণিত একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার মা মরহুম আনোয়ারা করিম রাউজান উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সহ-সভাপতি ছিলেন। তিনি গ্রাম সরকার ও জাতীয় মহিলা সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন।
তিনি দাবি করেন, পরিবারের রাজনৈতিক অনুপ্রেরণায় ১৯৮২ সাল থেকে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং দলের দুর্দিনে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে গেছেন।

নারী ক্ষমতায়নে অঙ্গীকার সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার প্রত্যাশা জানিয়ে অ্যাডভোকেট ফরিদা আকতার বলেন, নারীর রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নই তার মূল লক্ষ্য। সংসদে যাওয়ার সুযোগ পেলে তিনি নারীর অধিকার, স্থানীয় জবাবদিহিতা এবং মানুষের রুটি-রুজির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।

তিনি বলেন, “লোক দেখানো রাজনীতি নয়, বরং ত্যাগ ও আদর্শের রাজনীতিতে বিশ্বাস করি। দল আমাকে সুযোগ দিলে দেশের জন্য, জনগণের জন্য কাজ করে যেতে চাই।”
বর্তমান ও সাবেক দায়িত্বসমূহ (সংক্ষেপে) সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, চট্টগ্রাম উত্তর জেলা সদস্য, কেন্দ্রীয় কমিটি, জাতীয়তাবাদী মহিলা দল, সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরাম, চট্টগ্রাম উত্তর জেলা, সাবেক সিনিয়র সহ-সম্পাদক, চট্টগ্রাম মহানগর মহিলা দল, সাবেক সাধারণ সম্পাদক, পাচলাইশ থানা মহিলা দল, সাবেক সাধারণ সম্পাদক (জাসাস), চট্টগ্রাম মহানগর দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা তুলে ধরে অ্যাডভোকেট ফরিদা আকতার দল ও দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

Copyright© 2025 All reserved