ঢাকা, শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২২ ফাল্গুন, ১৪৩২, ১৭ রমজান, ১৪৪৭
সর্বশেষ
কাউখালীতে ইপসার সহযোগিতায় বন্ধু মহল যুব সংঘের ইফতার মাহফিল ও এতিমদের মাঝে ঈদবস্ত্র বিতরণ
শীর্ষ সন্ত্রাসী শহিদুলসহ তার ভাই সন্ত্রাসী ছিনতাইকারী শাবুসহ আটক-৩: সিএমপি ডিবি (উত্তর)
হতদরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ :জনসেবা ন্যায্য দাবি পূরণে এমপি সুফিয়ান
বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক ক্ষতিগ্রস্ত পুলিশদের ২৪ লক্ষ টাকার চেক বিতরণ: সিএমপি
চট্টগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাটহাজারী অনলাইন প্রেসক্লাব’র ইফতার ও মাহফিলে কুরআন শরীফ বিতরণ 
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো?
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল’র উন্নয়ন কাজের প্রথম উদ্বোধন
হাটহাজারী নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল 
রাজপথ আদালত মানবাধিকার লড়াই : ত্যাগ সংগ্রামে আপসহীন অ্যাড.কানিজ কাউসার

প্রচ্ছদ >

রাঙ্গামাটি

কাউখালীতে ইপসার সহযোগিতায় বন্ধু মহল যুব সংঘের ইফতার মাহফিল ও এতিমদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ইফতার মাহফিল ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ৬ মার্চ -২০২৬ বন্ধু মহল যুব সংঘ ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার বেতছড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়। এসময় কাউখালী উপজেলার চারটি এতিমখানার দুই শতাধিক শিশুদের মধ্যে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বেতছড়ি সমাজ কমিটির সভাপতি মো. আব্দুল সামাদ সরকার, সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, বেতছড়ি দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক তালুকদার এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) কাউখালী শাখার এরিয়া ম্যানেজার উজ্জ্বল চাকমা।

এছাড়া বন্ধু মহল যুব সংঘের উপদেষ্টা মো. মোবারক হোসেন, মো. শাহ জামালসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু মহল যুব সংঘের সিনিয়র উপদেষ্টা আলী আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের চেয়ারম্যান মো. মনির হোসেন।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। যুব সমাজের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং এটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তারা এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বক্তারা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও যুবকদের উৎসাহিত করার জন্য ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, আলেম-ওলামা, সাংবাদিকসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

শেষে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে এবং মাহে রমজানের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Copyright© 2025 All reserved