ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন, ১৪৩২, ২০ রমজান, ১৪৪৭
সর্বশেষ
সুবর্ণচরে সরকারি খাসজমি দখলের মহোৎসব: প্রশাসন নীরব স্বেচ্ছাচারিতায় রাজস্ব বঞ্চিত 
আওয়ামী লীগের খোলস পাল্টে আনোয়ারার চান্দু-রাহুল এখন বিএনপির বড় নেতা
২ দশক পর অবৈধ সম্রাজ্যের পতন! প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় আধিপত্য মুক্ত
জনস্বার্থে নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
চ্যালেঞ্জ সত্বেও অপরাধ দমনে প্রশাসন : জঙ্গলসলিমপুর হবে অস্থায়ী ক্যাম্প
চাঞ্চল্যকর র‍্যাব হত্যা সন্ত্রাসী আস্তানা নির্মূলে জঙ্গলসলিমপুর ছিন্নমূলে প্রশাসনের যৌথ অভিযান
আন্তর্জাতিক নারী দিবসে চট্টগ্রামে ৩০০ জন পরিচ্ছন্নতা কর্মী ও তাদের পরিবারকে সম্মাননা
দুর্যোগ প্রস্তুতিতে নারীর সক্রিয় ভূমিকা জরুরি: মেয়র শাহাদাত
পুলিশে বিরাট রদবদল :৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
ধর্মীয় নানা আয়োজনে আজিম ভান্ডার দরবার শরীফ’র বার্ষিক ওরশ শরীফ সম্পূর্ণ

প্রচ্ছদ >

জাতীয়

জনস্বার্থে নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী নৌ পুলিশ প্রধান কুসুম দেওয়ানসহ বাংলাদেশ পুলিশের ৫ জন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

৯ মার্চ (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন: কুসুম দেওয়ান (নৌ পুলিশ প্রধান), আবু হাসান মুহম্মদ তারিক (পুলিশ সদরদপ্তর, OSD), মোহা. আবদুল আলীম মাহমুদ (পুলিশ সদরদপ্তর, OSD) মো. মাসুদুর রহমান ভূঁইয়া (TR, পুলিশ সদরদপ্তর) মো. তওফিক মাহবুব চৌধুরী (প্রধান, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা)। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী জনস্বার্থে অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Copyright© 2025 All reserved