ঢাকা, বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৭
সর্বশেষ
প্লাস্টিক রিসাইক্লিং খাতে টেকসই উন্নয়নে ইপসা–স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
“স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—চট্টগ্রামে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
চট্টগ্রামে চাঞ্চল্যকর পলাতক সন্ত্রাসী অস্ত্রধারী হত্যা মামলার আসামি ‘গলাকাটা বাচা’ গ্রেফতার
সুস্বাদু রসালো ও মিষ্টি তরমুজ চেনার পাঁচ উপায়
জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও নজরদারি জোরদারের দাবি জানান—ক্যাব চট্টগ্রাম
বাউবি চট্টগ্রাম বিভাগীয় ছাত্র অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
অবৈধভাবে মাটি কাটায় ৩৩ কেভি লাইনের খুঁটি ঝুঁকিতে, সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকির
ঝুঁকির কিনারায় ব্যাংকিং খাত: সতর্কবার্তা ও উত্তরণের পথ
বাজেটে দুর্যোগ সুরক্ষা: পাহাড়ধস রোধে চসিক ও ইপসার পূর্বাভাস ভিত্তিক পরিকল্পনা
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

বাউবি চট্টগ্রাম বিভাগীয় ছাত্র অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) চট্টগ্রাম বিভাগীয় ছাত্র অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বাউবি চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর সহযোগিতায় রাঙ্গুনিয়া সরকারি কলেজ স্টাডি সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মনজিৎ কুমার দর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জনাব জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব ইফতেকার হোসাইন এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব এরশাদুল মোস্তাফা। এ সময় কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মো. মনির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) চট্টগ্রামের রাঙ্গুনিয়া মরিয়মনগর ব্রাঞ্চের প্রতিনিধি টোকেন চাকমা, বন্ধু মহল যুব সংঘ কাউখালী টিমের সি-ভাইস চেয়ারম্যান মো. হারুন অর রশিদ এবং বাউবি ছাত্র অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক রুপা বড়ুয়া। এছাড়াও স্টাডি সেন্টারের বিভিন্ন প্রোগ্রাম ও সেমিস্টারের শিক্ষার্থী এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউবি ছাত্র অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মো. শাহাজান সাজু। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মনজিৎ কুমার দর বলেন, এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রাঙ্গুনিয়া সরকারি কলেজে প্রথমবারের মতো এমন আয়োজন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে বলেন, বাউবি ছাত্র অ্যাসোসিয়েশনের এ ধরনের ইতিবাচক কার্যক্রম চট্টগ্রামের প্রতিটি স্টাডি সেন্টারে অব্যাহত রাখা উচিত।
এ সময় সাংগঠনিক সম্পাদক রুপা বড়ুয়া এবং অন্যান্য নেতৃবৃন্দও শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনের বিভিন্ন উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন। ইপসা রাঙ্গুনিয়া মরিয়মনগর ব্রাঞ্চের প্রতিনিধি টোকেন চাকমা বলেন, শিক্ষা খাতে ইপসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।
সভাপতির বক্তব্যে মো. মনির হোসেন ঈদ পূর্ণমিলনীর শুভেচ্ছা জানিয়ে বলেন, বাউবির প্রতিটি স্টাডি সেন্টারে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করার কথাও জানান তিনি। এ সময় তিনি ইপসার ভিশন ও মিশন এবং রাঙ্গুনিয়া অঞ্চলে বাস্তবায়িত ‘গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন। পরে গ্রাম আদালত সংক্রান্ত লিফলেট ও ক্যালেন্ডার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠান শেষে রাঙ্গুনিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে কলেজের দক্ষিণ পাশের সড়কে ‘গ্রাম আদালত সক্রিয়করণ’ প্রকল্পের একটি সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা চালানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

Copyright© 2025 All reserved