ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির নতুন নেতৃত্বে মাস্টার আবুল কাশেম ও লায়ন গিয়াস উদ্দিন

 

সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতি (রেজি. নং চট্ট-৩২৮৪)-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা (এজিএম-২০২৬) গত ২৯ মে বিকেল ৪টায় দক্ষিণ শীতলপুরে বিএম কন্টেইনার ডিপোর বিপরীতে শিল্পপতি মাস্টার আবুল কাশেমের নতুন বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. ফসিউল আলম এবং সঞ্চালনা করেন লায়ন মো. গিয়াস উদ্দিন।

সভায় সমিতির আজীবন সদস্যবৃন্দ উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সভার একপর্যায়ে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে মাস্টার আবুল কাশেমকে সভাপতি এবং লায়ন মো. গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৬-২০২৯ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথিবৃন্দ সীতাকুণ্ডে ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সমিতির ভূমিকার প্রশংসা করেন। তারা ভবিষ্যতে সমিতির কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় অংশগ্রহণ করেন ডিআইজি মুহাম্মদ মুসলিম, ড. মো. আরিফুর রহমান, ডা. শাহরিয়ার আহমদ (মিলন), হাজী মো. ইউসুফ শাহ, লায়ন মো. নুরুল আবছার চৌধুরী, অ্যাডভোকেট মো. আবুল হাসান (শাহাবউদ্দিন), ইঞ্জিনিয়ার আবুল খায়ের মো. ওয়াহিদী, খোরশেদ আলম, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যক্ষ আবুল মনছুর ভূঁইয়া, মোহাম্মদ মনোয়ারুল হক এফসিএমএ, ডা. মোহাম্মদ মাহমুদ হাসান শাহ, এ কে এম মছিউদদৌলা, আলহাজ মো. বেলাল হোসেন, হাজী মোহাম্মদ মহিউদ্দীন, মো. কামাল উদ্দীন ভূঁইয়া, নাছির উদ্দিন মানিক, ননী গোপাল দেবনাথ, মুহাম্মদ নজরুল ইসলাম, মো. শহীদ উল্লাহ (মানিক), ফারুক মোনাদিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু তাহের, নুরুল বাশার জিলানী, ডা. মানিক লাল দাশগুপ্ত, অধ্যাপক মো. ইউসুফ নবী, মোহাম্মদ আলিম উল্লাহ (মুরাদ), ইঞ্জিনিয়ার কামরুদৌজা, মোস্তফা কামাল ভূঁইয়া (জুয়েল), অ্যাডভোকেট অমল চৌধুরী, ডা. মো. ইকবালুর রশিদ, আলহাজ মোহাম্মদ আলীম উদ্দীন, মৃণাল কান্তি বিশ্বাস, মোহাম্মদ ছানা উল্লাহ (মাসুদ), মাস্টার ইকবাল হোসাইন, মো. শহিদুল ইসলামসহ সমিতির বিশিষ্ট সদস্যবৃন্দ।

সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং ডায়াবেটিস বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.