জুনায়েদ সাকি ও রুমিন ফারহানা দুজনই ব্রাহ্মণবাড়িয়া থেকে এমপি হয়েছেন। সারাজীবন বিএনপি করে, ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে মিডিয়ায় একা ফাইট করে বিএনপিকে অন্তত মিডিয়াতে টিকাইয়া রাখছিলেন ওনি। এরপর খালেদা জিয়া মারা যাওয়ার দিন রুমিন দল থেকে বহিস্কার হয়েছেন। তার অপরাধ ছিল, তিনি তার আসনটা ক্বওমির নেতাকে ছাড়তে রাজি হন নাই। অপরদিকে জুনায়েদ সাকি বামপন্থী প্রগতিশীল লোক, সারা জীবন আদর্শের কথা বলে আসছেন, এরপর বিএনপির আশীর্বাদে এমপি, মন্ত্রী হইছেন। খোঁজ নেন, এলাকায় ওনার ভোট ২০০টাও নাই। তবে ওনার এই অর্জনে আমি খুশি। কিন্তু দেশ যখন আমেরিকার পকেটে, তখন জীবন বিপন্ন করে রুমিন সংসদে ওই চুক্তির বিরুদ্ধে কথা বলছেন, হামে মারা যাওয়ার শিশুদের জন্য কথা বলছেন।
গত দুই বছরে ঘটে যাওয়া প্রায় সব অন্যায়ের বিরুদ্ধে রুমিন যখন সরব ছিলেন, তখন জুনায়েদ সাকি মুচকি মুচকি হেসে গেছেন। ওনি তখন বাকপ্রতিবন্ধী! বিদেশী এজন্টদের সমন্বয়ে বানানো ঐকমত্য কমিশনে চাসিঙ্গারাবিস্কুট খেয়ে গেছেন। গত দুই বছর ধরে দেখলাম, যখনই মানুষ নিয়ে কথা বলার টাইম আসে, তখন তার মতিভ্রম হয়, সারা জীবন ধরে আউড়ানো সাম্রাজ্যবাদ, বুর্জোয়া, প্রলেতারিয়েত শব্দগুলা মাথা থেকে হারাইয়া যায়। ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শন বন্ধের প্রতিবাদে আজকে রুমিন যখন মানববন্ধনের ডাক দিছেন, তখনো সাকি কোথাও নাই। ওনার নিজেরই জেলা কিন্তু! এই হল ভন্ডামি আর সত্যিকারের গণমানুষের জন্য রাজনীতি করা মানুষের সাথে তফাৎ! রুমিনকে আমি কেনো পছন্দ করি, কেনো মূলধারার রাজনীতিবিদদের আমি সমর্থন দেই, কেনো নাম না জানা দবিরুলকে নিয়ে লিখি- এই হল তার কারণ।
রুমিন ফারহানা, ভালবাসা নিয়েন।
জুনায়েদ সাকি- আপনার আত্মার শান্তি কামনা করি।





