ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

দেশজুড়ে

সংবাদ কর্মীদের নিরর গণক্ষোভ, ব্যবস্থাপনায় অস্থিরতা আতঙ্কে মোহনা টিভি

জাতীয় টেলিভিশন প্রতিষ্ঠানে মোহনা টিভিতে বেআইনি বিতর্কিত সিদ্ধান্তে “নীরব গণছাঁটাই”! স্থায়ী কর্মীদের চাকরিচ্যুতি ঘিরে গণক্ষোভ, ভুক্তভোগীদের অভিযোগ

নানা প্রশ্ন। প্রতিষ্ঠানজুড়ে অনিশ্চয়তা। স্বাধীন গণমাধ্যম নিরাপদ কর্মস্থল হুমকি আতঙ্ক, নেতিবাচক প্রশ্নের মুখে কর্তৃপক্ষ।

ছটাইকৃত ভুক্তভোগীদের তথ্যমতে, একের পর এক স্থায়ী কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার ঘটনায় চরম বিতর্কের মুখে পড়েছে মোহনা টিভি। ভুক্তভোগীদের অভিযোগ, কোনো গ্রহণযোগ্য কারণ, তদন্ত প্রতিবেদন কিংবা যথাযথ ব্যাখ্যা ছাড়াই দীর্ঘদিন ধরে কর্মরত অনেক কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এতে প্রতিষ্ঠানজুড়ে আতঙ্ক, ক্ষোভ ও অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়েছে।

চাকরিচ্যুত কর্মীদের দাবি, বছরের পর বছর দায়িত্ব পালনের পর হঠাৎ করেই তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে চাকরি অবসানের চিঠি। অনেক ক্ষেত্রে কর্মক্ষমতা, শৃঙ্খলাভঙ্গ বা অন্য কোনো অভিযোগের বিষয়ে পূর্বে কোনো লিখিত নোটিশও দেওয়া হয়নি। ফলে এসব সিদ্ধান্তের পেছনে প্রকৃত কারণ কী, তা নিয়েই তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে মোহনা টিভির শীর্ষ ব্যবস্থাপনায় নানা ধরনের অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ধারাবাহিকভাবে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার নির্দেশে এবং কোন কর্তৃপক্ষের অনুমোদনে হচ্ছে, তা নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, এই চাকরিচ্যুতির সিদ্ধান্তের দায়ভার আসলে কার?

ভুক্তভোগী কয়েকজন কর্মচারী অভিযোগ করেন, চাকরি হারানোর ফলে তারা শুধু ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হননি, তাদের পরিবারও চরম আর্থিক সংকটে পড়েছে। অনেকের সন্তানদের লেখাপড়া, বাসাভাড়া ও দৈনন্দিন ব্যয় নির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে।

গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, একটি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানে যদি কর্মীদের চাকরির নিরাপত্তা না থাকে, তাহলে তা শুধু কর্মীদের জন্য নয়, প্রতিষ্ঠানের ভবিষ্যতের জন্যও উদ্বেগের বিষয়। কারণ সংবাদকর্মীদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা একটি গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার অন্যতম ভিত্তি।

শ্রম আইন বিশেষজ্ঞদের মতে, স্থায়ী কর্মীদের চাকরিচ্যুতির ক্ষেত্রে আইন ও প্রাতিষ্ঠানিক বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা আবশ্যক। অন্যথায় ক্ষতিগ্রস্ত কর্মীরা আইনি প্রতিকার চাইতে পারেন।

এদিকে ধারাবাহিক চাকরিচ্যুতি নিয়ে প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ বাড়লেও মোহনা টিভি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে কর্মী ছাঁটাইয়ের নেপথ্যে প্রশাসনিক প্রয়োজন, আর্থিক সংকট নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে, সে প্রশ্নও সামনে চলে এসেছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, একটি জাতীয় টেলিভিশন প্রতিষ্ঠানে এ ধরনের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া জরুরি। অন্যথায় কর্মীদের মধ্যে আস্থার সংকট আরও গভীর হতে পারে এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়ে মোহনা টিভি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.