ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

কক্সবাজার

‘রান ফর ব্লু ইকোনোমি’ প্রতিপাদ্যে কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত সামার বীচ রান ২০২৬

‘রান ফর ব্লু ইকোনোমি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে আগত দৌড়বিদদের অংশগ্রহণে কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয়েছে সামার বীচ রান ২০২৬।

সচেতনতামূলক রানিং প্ল্যাটফর্ম কক্সবাজার রানার্স কমিউনিটি ও রান গ্লোবালি যৌথভাবে এ আয়োজনের উদ্যোগ নেয়। এতে সহযোগিতা করে এসএসকে উর্মি এবং কক্সবাজার জেলা প্রশাসন।
কক্সবাজারের লাবণী পয়েন্টে অবস্থিত এসএসকে উর্মি বীচ পয়েন্ট থেকে প্রতিযোগিতাটি শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৮০০ জন দৌড়বিদ এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার—এই দুইটি ক্যাটাগরি ছিল। এর মধ্যে ৫ কিলোমিটার ক্যাটাগরিতে ২৭০ জন এবং ১০ কিলোমিটার ক্যাটাগরিতে ৫২৯ জন রানার অংশ নেন।

রেস শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নারী ও পুরুষ বিভাগ মিলিয়ে মোট ১৮ জন দৌড়বিদকে পডিয়াম পুরস্কার প্রদান করা হয়। নির্ধারিত দূরত্ব সর্বনিম্ন সময়ে সম্পন্ন করে তারা সেরা হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া অংশগ্রহণকারী সকল রানারকে স্মারক মেডেল ও ফুড প্যাকেজ প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খবীর উদ্দিন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও রেস ডিরেক্টর এস. এম. সাদেক।

আয়োজকরা জানান, এটি তাদের পঞ্চম রানিং ইভেন্ট। ২০২৩ সালে ‘কক্সবাজার রান’ আয়োজনের মাধ্যমে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে তারা সফলভাবে ‘ভিক্টরি ডে হাফ ম্যারাথন ২০২৪’, ‘কক্সবাজার রান ২০২৫’ এবং ‘কক্সবাজার ম্যারাথন ২০২৫’ আয়োজন করে।

আয়োজকরা আরও জানান, আগামী ১৪ নভেম্বর কক্সবাজার ইন্টারন্যাশনাল ম্যারাথন ২০২৬ আয়োজনের পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। এ আয়োজনের মাধ্যমে বিশ্বের কাছে কক্সবাজার-কে একটি স্বাস্থ্যবান্ধব, পর্যটনসমৃদ্ধ ও রানিং-ফ্রেন্ডলি শহর হিসেবে তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.