ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

পিয়ার এডুকেটর প্রশিক্ষণের মাধ্যমে এসআরএইচআর বিষয়ে যুব নেতৃত্ব বিকাশ কার্যক্রম শুরু

কিশোর -কিশোরী ও যুবসমাজের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং যুব নেতৃত্ব বিকাশের লক্ষ্যে তিন দিনব্যাপী পিয়ার এডুকেটর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) উন্নীতকরণ এবং স্বাস্থ্যব্যবস্থা জোরদারকরণ” প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ গত ৮ থেকে ১০ জুন পর্যন্ত চট্টগ্রামের দেওয়ানহাটস্থ প্রকল্প কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডার সহযোগিতায় পরিচালিত এ প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যৌথভাবে বাস্তবায়ন করছে অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাবরশন, বাংলাদেশ (বাপসা), মমতা (মামতা) এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)।

প্রশিক্ষণে নির্বাচিত পিয়ার এডুকেটররা অংশগ্রহণ করেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিল কিশোর-কিশোরী ও যুবসমাজের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, পুষ্টি, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, জীবনদক্ষতা এবং স্বাস্থ্যসচেতনতা বিষয়ে কার্যকর নেতৃত্ব গড়ে তোলা, যাতে তারা নিজ নিজ কমিউনিটিতে সচেতনতা বিস্তারে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসার সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক নাছিম বানু শ্যামলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সঠিক তথ্য ও জ্ঞানভিত্তিক সচেতনতাই কিশোর-কিশোরী ও যুবসমাজকে সুস্থ, নিরাপদ ও দায়িত্বশীল জীবন গঠনে সহায়তা করে। পিয়ার এডুকেটররা কমিউনিটির পরিবর্তনের দূত হিসেবে কাজ করবে এবং স্বাস্থ্যসম্মত আচরণ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হয়ে উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন বাপসার প্রজেক্ট টিম লিডার শামিমা আক্তার চৌধুরী। তিনি বলেন, “যুবসমাজকে সম্পৃক্ত না করে টেকসই স্বাস্থ্যসচেতনতা নিশ্চিত করা সম্ভব নয়। প্রশিক্ষণপ্রাপ্ত পিয়ার এডুকেটররা তাদের সহপাঠী ও কমিউনিটির মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।”

তিন দিনব্যাপী প্রশিক্ষণে কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, প্রজননতন্ত্র, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, পুষ্টি ও নিরাপদ খাদ্যাভ্যাস, জেন্ডার সমতা ও জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, যৌনবাহিত রোগ ও এইচআইভি/এইডস, এইচপিভি টিকাদান (HPV Vaccination), জীবনদক্ষতা, কার্যকর যোগাযোগ কৌশল, নৈতিক মূল্যবোধ, মাদকাসক্তি প্রতিরোধ এবং পিয়ার এডুকেশন সভা পরিচালনা বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয়।

এছাড়া অংশগ্রহণকারীদের কমিউনিটিতে সচেতনতামূলক সেশন পরিচালনা, সঠিক তথ্য প্রদান এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে রেফারেল সুবিধা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে দলীয় উপস্থাপনা, ডেমোনস্ট্রেশন সেশন, প্রশ্নোত্তর পর্ব এবং বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমের আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রশিক্ষণপ্রাপ্ত পিয়ার এডুকেটররা পরবর্তীতে কমিউনিটি ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক সেশন পরিচালনা করবেন। প্রকল্পের আওতায় ৭৫ জন পিয়ার এডুকেটরের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৩০০টি সচেতনতামূলক সেশন আয়োজন করে প্রায় ৪৫ হাজার কিশোর-কিশোরী ও যুবকের কাছে এসআরএইচআর বিষয়ক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডে ৭০০টিরও বেশি উঠান বৈঠক, অভিভাবক সচেতনতামূলক কর্মশালা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী সম্পৃক্ত করে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের সময়োপযোগী ও বাস্তবমুখী উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তারা কমিউনিটি পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করেন, যুবসমাজকে তথ্যসমৃদ্ধ, সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এটি কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপন, জেন্ডার সমতা এবং দায়িত্বশীল নাগরিকত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.