ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অপরাধ, আইন ও আদালত

বিনা সম্মতিতেই বিয়ে” সমাজ, ধর্ম এবং আইন কী বলে?

একবিংশ শতাব্দীতে এসেও পরিবার ও সমাজে এমন কিছু ঘটনা ঘটছে, যেখানে পাত্রীর মতামতকে উপেক্ষা করে জোরপূর্বক বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সমাজ এটিকে অনেক সময় পরিবারের সিদ্ধান্ত হিসেবে স্বাভাবিক মনে করতে চাইলেও, সচেতন মহলের মতে জোরপূর্বক বিয়ে পারিবারিক ও সামাজিক অস্থিরতা তৈরি করে এবং ব্যক্তির আত্মমর্যাদাকে ক্ষুণ্ন করে।
ইসলামে বিনা সম্মতিতেই বিয়ে দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। সহিহ বুখারী শরীফের ৫১৩৬ এবং সহিহ মুসলিম শরীফের হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে, কোনো কুমারীর সম্মতি ছাড়া তার বিয়ে দেওয়া যাবে না। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, “হে মুমিনগণ, নারীদেরকে জবরদস্তিমূলক উত্তরাধিকারী বানানো তোমাদের জন্য হালাল নয়। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী, নারীদের সম্মতি ছাড়া বিয়ে দেওয়া তাঁদের অধিকারের চরম লঙ্ঘন এবং অন্যায়। নবী মুহাম্মদ (সা.) এর সময়ে এমন কিছু ঘটনা ঘটেছিল যেখানে তিনি জোরপূর্বক দেওয়া বিয়ে বাতিল করেছিলেন। ইসলামে নারীদের তাদের জীবনসঙ্গী নির্বাচনের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার অনুযায়ী, প্রতিটি নাগরিকের আইনের আশ্রয় লাভের এবং তাদের ব্যক্তিগত স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার রয়েছে। জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া এই মৌলিক অধিকারের পরিপন্থী। প্রাপ্তবয়স্কদের জোরপূর্বক বিয়ে দেওয়ার ব্যাপারে আলাদা কোনো সুনির্দিষ্ট আইন নেই, তবে পাত্রপাত্রীর সম্মতি বিয়ের জন্য একটি অপরিহার্য শর্ত। যদি পাত্রী অপ্রাপ্তবয়স্ক হয়, তবে সে ক্ষেত্রে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। এছাড়া, জোরপূর্বক বিয়ে দেওয়ার ক্ষেত্রে বলপ্রয়োগ বা ব্ল্যাকমেইল করা হলে, তা দণ্ডবিধি অনুযায়ী অপরাধ এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা যেতে পারে। কোর্ট সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত দিয়ে থাকে। পাশাপাশি, পরিবারের চাপে বা আগের কোনো সম্পর্কের জেরে মেয়েকে নির্যাতন বা ব্ল্যাকমেইল করা হলে তা দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সচেতন মহল মনে করে, এমন পরিস্থিতিতে শুধু পরিবারের উপর নির্ভর না করে, সমাজের যেকোনো সচেতন নাগরিক বা তৃতীয় কোনো ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে বা নিকটস্থ থানায় অভিযোগ জানিয়ে মেয়েটিকে আইনি সুরক্ষা ও প্রশাসনিক সহযোগিতা দেওয়ার ব্যাপারে এগিয়ে আসতে পারেন।
সচেতন মহলের মতে, জোরপূর্বক বিয়ের কারণে তরুণীদের জীবনে নেমে আসে চরম বিপর্যয়। এর ফলে অনেকেই মানসিক বিষণ্নতা ও পোস্ট- ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মতো জটিল সমস্যায় ভোগেন। শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি, অনেক সময় পড়াশোনা বন্ধ হওয়া কিংবা সামাজিক বিচ্ছিন্নতার মতো ঘটনাও ঘটে, যা পারিবারিক ও সামাজিক অস্থিরতা বাড়ায়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.