ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

জাতীয় ক্রিকেটার ন্যাক্কারজনক মারধরের শিকার: পুলিশি আতঙ্কে সাধারণ

পুলিশ প্রশাসন আইনের সক্রিয়তায় ভরসায় আস্থা নিরাপত্তার শান্তির প্রতীক। কিন্তু, সেই পুলিশেই যদি হয়  অনিরাপদ ভয় আতঙ্ক আরেক নাম। সেবার বিপরীত অনৈতিক ইস্যু  হয়রানির শিকার সাধারণ জনসাধারণ। আইন প্রশাসনের প্রতি সক্ষমতায় বাস্তবতায় প্রত্যাশায় আশাবাদী সকলেই। কিন্তু, বাস্তবে পরিস্থিতিতে মানুষের নেতিবাচক অভিজ্ঞতায় ভোগান্তি হয়রানির ক্ষয়ক্ষতির চিত্র নতুন কোন ঘটনা নয়। জাতীয় দলের ক্রিকেটার পিতা কাউন্সিলর ও বিএনপি নেতা ছেলে নাঈম হয়েও ন্যাক্কারজনক মারধরের শিকার। নির্যাতনে ঘটনায় পুলিশের রক্ষক ভক্ষকের ভূমিকায় রহস্যজনক অবস্থানে সারা দেশ তোলপাড় দায়িত্বশীল পুলিশিং কার্যক্রম প্রশ্নে। ঘটনার বাস্তব চিত্রে চাঞ্চল্যকর তথ্যে সারাদেশে মুহূর্তের মধ্যে তীব্র সমালোচিত হয় পুলিশের দায়িত্ব কর্তব্য নিয়ে। পরিস্থিতিতে অপেশাদার পুলিশি আতঙ্কে কতটুকু নিরাপদ সাধারণ মানুষ। জনবান্ধব পুলিশিং সক্রিয় কার্যক্রম প্রশ্নে।
নাগরিক জীবন সমাজ রাষ্ট্রের নিরাপত্তা অপরাধীদের নিয়ন্ত্রণ ও দমনে পুলিশের অবদান অপরিহার্য ও প্রশংসনীয়। কিন্তু দায়িত্ব মুখ মুখোশের আড়ালে অপেশাদার পুলিশের হীন কর্মকান্ডের অবর্ণনীয় চিত্র বাস্তবতায় ভুক্তভোগী অনেকেই। না-না অঘটনের শিকার সাধারণ মানুষের আইনের প্রতি বাড়ছে অনাস্থা। প্রশ্ন সাধারণ মানুষের ক্ষেত্রে প্রশাসন কতটুকু জনবান্ধব ও নিরাপদ। অনিশ্চয়তা ভয় আতঙ্ক জনমনে। বিসিবি ক্রীড়াঙ্গনসহ সামাজিক সংগঠন সংশ্লিষ্ট দপ্তরের বিবৃতি অতিপ্রনিন্দা প্রকাশ করেন। নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট মহল সকলের।
১৩ জুন রাত ১ টার দিকে ক্রিকেটার নাঈম অবিশ্বাস্য অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন। এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযুক্ত হলেন, খুলশী থানার এসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম ভূইয়াও সঙ্গীয় কনস্টেবল/৮৬৫ মোঃ রাসেল চৌধুরীএ ঘটনায় নাঈমের ভাই কামরুল হাসান সাব্বির বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে নাঈম বলেন, পুলিশের দফায় দফায় তার প্রতি নির্যাতন সাংবাদিকদের কাছে ভয়াবহ চিত্র বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি রক্ষা পেলেও সাধারণ মানুষদের অবস্থায় পুলিশের অপেশাদার আচরণ কতই-না ভয়াবহ অবর্ণণীয় তা একমাত্র নিরীহ সাধারণ ভুক্তভোগীরাই জানে। আমি না রক্ষা পেলাম। কিন্তু, তারা তো রক্ষা পায় না কোনভাবেই। নানা পুলিশের আপত্তিকর অশুভ আচরণ বেআইনিকাণ্ড ও নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরেন।
জানা গেছে, চট্টগ্রাম বিমানবন্দর থেকে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে চান্দগাঁওয়ের বাসায় ফিরছিলেন নাঈম। পতেঙ্গা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে লালখান বাজার এলাকায় নেমে আরেকটি ফ্লাইওভারে ওঠার কথা ছিল তার। দুই ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় পুলিশ তাকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও নির্যাতন করার অভিযোগ উঠলো। এ সময় নাঈমকে পাইপ দিয়ে পেটানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।
জানা যায়, খেলোয়ারদের মধ্যে নম্র ভদ্র বিনয়ী সভ্য পরিচয়ে সকলের কাছে প্রিয় ও সুপরিচিত জাতীয় খেলোয়ার হলেন অবশেষে অপরাধী ও আসামি। বর্ণনার করতে গিয়ে ভুক্তভোগী নাঈম কান্নায় ভেঙে পড়েন। বলেন শত মানুষ আমাকে নির্দোষ দাবি করলেও পুলিশের হাত থেকে রক্ষা পায়নি। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কি হচ্ছে? তাদেরকে কে রক্ষা করবে? সাধারণের কি হবে কে দাঁড়াবে তাদের পাশে? কান্নায় আকুতি আহাজারি বিনয়ী অশ্রু জলে তিনি সাংবাদিকদের পুলিশের অনৈতিক অপেশাদার দায়িত্ব নিয়ে সাধারণ নিরীহ মানুষদের হয়রানির বাস্তব চিত্র তুলে ধরেন।
নাঈমের বাবা, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুব আলম বলেন, ‘গত রাতে আমার ছেলেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার খবরে দ্রুত থানায় যাই। ডিউটি অফিসার আমাকে প্রথমে থানায় ঢুকতেই দেননি; দূরে গিয়ে বসতে বলেন। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে থানায় প্রবেশের সুযোগ পাই। জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় পাওয়ার পরও আমার ছেলেকে ন্যাক্কারজনকভাবে মারধর করে থানায় নিয়ে আসা হয়েছে।
থানায় এসে পরিচয় দেওয়ার পরও ওসি আরিফ হোসেন আমার ছেলেকে অপমানজনক কথা বলেছেন। পরে ঢাকা থেকে বিসিবি চেয়ারম্যান তামিম ইকবাল এবং পরিচালক ইসরাফিল খসরু সাহেবের ফোন পাওয়ার পর পুলিশ নমনীয় হয় এবং ভুল স্বীকার করে।’ এ ঘটনায় তিনি জড়িত পুলিশ সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় বিসিবি এক বিবৃতিতে বলেছে, জাতীয় দলের একজন খেলোয়াড়ের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বোর্ড। তদন্তে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
১৩ জুন সিএমপি সহকারী পুলিশ কমিশনার (পিআর) আমিনুর রশিদ বলেন, অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে অপেশাদার আচরণের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।
তিনি আরো বলেন, নাইম হাসান ১৩ জুন রাত ১ টার দিকে ঢাকা থেকে নিজ বাসায় ফেরার পথে খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় খুলশী থানা পুলিশের রাত্রীকালীন মোবাইল-৩৩ টিমের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন।
(সিএমপি) উত্তর (ডিসি) আমিরুল ইসলাম বলেন, ‘পুলিশের কাছে চোরাচালান-সংক্রান্ত একটি তথ্যে প্রাথমিক অনুসন্ধানে কিছু অসঙ্গতি ও প্রক্রিয়াগত ত্রুটির ইঙ্গিত পাওয়া গেছে। তদন্তে বিষয়গুলো নিশ্চিত হলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
খুলশী থানার ভারপ্রাপ্ত (ওসি) আরিফ হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর প্রক্রিয়াধীন অভিযুক্ত এসআই শফিকুল ইসলামসহ তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহারে সিএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বিসিবি চেয়ারম্যান তামিম ইকবাল এবং পরিচালক ইসরাফিল খসরু’র ফোনে পুলিশ নমনীয় ও ভুল স্বীকার করে। বিবৃতিতে বিসিবি জানায়,খেলোয়াড়দের কল্যাণ, মর্যাদা ও অধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। নাঈম হাসানের ঘটনায় পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য : পুলিশ কার্যক্রম আছে বলেই আমরা নিরাপদ অপরাধীদের ভয় আতঙ্কের নাম পুলিশ। পুলিশের আইনি অপব্যবহারে সাধারণ মানুষ অসহায় সন্দেহজনক তথ্যে মনগড়া পুলিশের বেআইনি অপেশাদার অসংগতি অপকাণ্ডের শিকার নাঈম। একটি ঘটনা প্রকাশ হলেও এমন হাজারো সাধারণ মানুষের ঘটনা রয়ে যায় আড়ালে। জবাবদিহিতা না থাকাই রয়ে যায় ধরা ছোঁয়া নাগালের বাহিরে। উল্টো ভুক্তভোগীরাই হন নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়রানির শিকার। যার কারণে অভিযোগ দিতেও কেউ রাজি না বাস্তবতায়। প্রতিনিয়তই নিত্যনতুন ভাবে হাজারো নিরীহ মানুষ হয়রানির শিকার হয় নানা ভাবে। যার বাস্তবতা তিক্ততা ভয়াবহতা একমাত্র ভুক্তভোগীরাই জানে।
পুলিশের অপেশাদার অসংগতি বিআইনি আচরণে পুলিশ সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ক্রীড়াঙ্গন সহ সচেতন মহল। পুলিশের বেপোয়ারা বেআইনিকাণ্ডে জনমনে ভয় আতঙ্ক উদ্বেগ প্রকাশ প্রশ্ন প্রতিক্রিয়া জনগণের সাধারণ মানুষের ক্ষেত্রে পুলিশের দায়িত্ব ও নিরাপত্তা নিয়ে ।
জাতীয় দলের ক্রিকেটার পরিচিত মুখ নাঈমের ক্ষেত্রে যেমন প্রশাসনের তারা সব রকমের অপরাধের দায়ে হেনস্তা নাজেহাল নির্যাতনের শিকার হয়েছে। পরিচয় দিয়েও শেষ রক্ষা পাইনি। সমাজ রাষ্ট্রের নিরাপত্তা অপরাদীদের দমনে পুলিশের অবদান অপরিহার্য ও প্রশংসনীয়। কিন্তু দায়িত্ব মুখ মুখোশের আড়ালে অপেশাদার পুলিশের কর্মকান্ডে সাধারণ মানুষের আইনের প্রতি বাড়ছে অনাস্থা। প্রশ্ন সাধারণ মানুষের ক্ষেত্রে প্রশাসন কতটুকু জনবান্ধব ও নিরাপদ। অনিশ্চয়তা ভয় আতঙ্ক জনমনে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.