ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

মেহেরপুর

চট্টগ্রাম: ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা 

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে ৭২ তম জন্মদিনে সংবর্ধনা সম্মাননা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি তার বর্ণাঢ্য জীবনের স্মৃতি স্মরণ বলেন “গুণী ব্যক্তিদের স্বীকৃতি বিহীন সমাজ পিছিয়ে থাকে” বিশ্ব প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য, সাংবাদিক- সম্পাদক এবং চট্টগ্রাম প্রেসক্লা’র উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত’র জন্মদিন ও সংবর্ধনা আলোচনায় সাংবাদিকদের মিলন  মিলন মেলায় পরিণত হয়।

শুক্রবার ১২ই জুন বিকাল ৫টায় খুলশী থানাধীন ফয়েজ লেক নুরিয়া মাদ্রাসা গলির ৪ নং রোডে সংবাদ প্রতিদিন’র অফিসে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

যে সমাজে গুণী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় না, সে সমাজ পিছিয়ে থাকে। সমাজ উন্নয়নে নিরলস অবদান রাখা ব্যক্তিরা কোনো কিছু প্রাপ্তির আশায় কাজ করেন না। কিন্তু তাদের স্বীকৃতি দিলে তা অন্যদেরও প্রেরণা যোগায়। এতে তাদের আগামীতে দেশ ও দেশমাতৃকার কল্যাণে কাজ করার আগ্রহ সৃষ্টি হবে। বিশ্ব প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য, সাংবাদিক- সম্পাদক এবং চট্টগ্রাম প্রেসক্লা’র উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত’র জন্মদিন ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম প্রেসক্লাবের উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২ তম জন্মদিন এবং সংবর্ধনা অনুষ্ঠানটি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সভাপতি শিব্বির আহমেদ ওসমান’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি প্রবীণ সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উপদেষ্টা নুরুল আবসার তৌহিদ। ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উপদেষ্টা এবং কার্যকরী কমিটির নেতৃবৃন্দসহ দেশ বরেণ্য সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকতকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা এবং সংবর্ধনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা , নির্ভীক সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সৈনিকদের অনৈক্য দেশকে আবারো সংকটের দিকে নিয়ে যাবে। ফ্যাসিবাদের পতনের পর সমুন্নত করা গণতন্ত্রের পতাকা পুনরায় লাঞ্ছিত করার অপপ্রয়াস চলছে। ব্যক্তিস্বার্থ ও সুবিধার উর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে । তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, সাংবাদিকতা একটি দায়িত্ব, যে দায়িত্বের মাধ্যমে গরিব এবং সাধারণ মানুষদের কাছে ন্যায় এবং সত্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হয়। একজন সাংবাদিক চাইলেই এমন একটি মানুষের অনেক বড় ক্ষতি করতে পারে এবং একজন সাংবাদিক চাইলেই আবার একজন মানুষকে ন্যায়ের পথে নিয়ে আসতে পারে। আশা করি, সাংবাদিক ভাইয়েরা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে এগিয়ে গেলে আপনারাও একদিন দেশের জন্য সুনাম বয়ে আনবেন ‌। আপনাদের জন্য অনেক শুভকামনা ও দোয়া রইল।

সংবর্ধিত অনুষ্ঠানের প্রধান আলোচক, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উপদেষ্টা নুরুল আবসার তৌহিদ বলেন, যোগ্য ব্যক্তিকে যোগ্য সমান করতে না পারলে সমাজে গুণীজন সৃষ্টি হয় না। শ্রদ্ধেয় মইনুদ্দীন কাদেরী শওকত বিশ্বে দরবারে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। ওনার লেখনীর মধ্য দিয়ে তা প্রকাশ পেয়েছে। তিনি সাংবাদিক সমাজের মাঝে দৃষ্টান্ত হয়ে বেঁচে থাকবেন‌। আমরা এই গুণীজনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, যুগ্ম- সম্পাদক মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো.অলিউল্লাহ চৌধুরী, অর্থ সম্পাদক মো. মোশারফ হোসেন (মাসুদ), দপ্তর সম্পাদক আমান উল্লাহ আমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মইন উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান,
দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মুরাদ হোসেন বিপ্লব, ফেইস দ্যা পিপলস এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি ওসমান এহতেসাম,স্বপ্নের বাংলা পত্রিকার প্রতিনিধি সৌরভ বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মো. ফয়েজ আলী,আলী হাসান অপু,৪২নং যুব নেতা আব্দুল খালেক ও আলী আকবর প্রমূখ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.