ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

টাঙ্গাইল

মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের ৮৭ কোটি ৩৪ লক্ষ ৫৯ হাজার ৩০২ টাকা ৭৬ পয়সার প্রস্তাবিত বাজেট পৌরসভার সভা কক্ষে ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ১৩ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭ শত ২৮ টাকা ৪৯ পয়সা রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বুধবার (২৪ জুন) বেলা ১২ টায় পৌর ভবনের সভাকক্ষে উপজেলার পৌর প্রশাসক এবং মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন এ বাজেট ঘোষণা করেন।
‎এ সময় উপস্থিত ছিলেন- মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ জী প্রিন্স, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, জামায়াতের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেদুয়ান উল্লাহ খান, অফিস ও প্রকাশনা সম্পাদক মোঃ হাফিজুর রহমান, মধুপুর পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত্য কাউন্সিলর সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, ৯ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক, ৫ ও ৬ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত্য কাউন্সিলর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর রফিকুল ইসলাম ভুইয়া, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম খান, ১ও২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইসমাইল হোসেন , প্রধান হিসাব সহকারী মোঃ শাহিন মিয়া সহ পৌর সভার বিভিন্ন কর্মকর্তা – কর্মচারী, বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বাজেট অধিবেশনে উপস্থিত নাগরিক ও গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.