ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা

 

চট্টগ্রামে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এবং জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, চট্টগ্রাম গোলাম মাঈনউদ্দীন হাসান। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আমিরুল মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল বাশার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহম্মদ, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভাপতির বক্তব্যে গোলাম মাঈনউদ্দীন হাসান বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ের বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এখানে আইনজীবী নিয়োগের প্রয়োজন হয় না এবং বিচারপ্রার্থীরা নিজেরাই তাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। তিনি বলেন, জনগণ যদি গ্রাম আদালতের সেবা সম্পর্কে অবগত না থাকে, তবে সরকারের এ গুরুত্বপূর্ণ সেবার সুফল নিশ্চিত করা সম্ভব হবে না। তাই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। এছাড়া গ্রাম আদালত বিষয়ক মোবাইল অ্যাপ ও বিভিন্ন প্রচারণা উপকরণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আমিরুল মোস্তফা বলেন, গ্রাম আদালতে বিচারযোগ্য দেওয়ানি ও ফৌজদারি বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরে ব্যানার, ফেস্টুন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল প্রচারণা বাড়াতে হবে। পাশাপাশি উঠান বৈঠকের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতন করার ওপর গুরুত্ব দেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, অনেক মানুষ এখনও মনে করেন সব ধরনের বিরোধ নিষ্পত্তির দায়িত্ব পুলিশের। অথচ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ সহজেই নিষ্পত্তি করা সম্ভব। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণার বিকল্প নেই।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহম্মদ গ্রাম আদালত বিষয়ে প্রচারণা জোরদারে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক সাজেদুল আনোয়ার ভূঁঞা ২০২৫-২০২৬ অর্থবছরের প্রচারণা কার্যক্রমের পরিকল্পনা ও অগ্রগতি উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের বিচারিক সেবা প্রাপ্তি সহজতর করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.