ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী ও জামায়াত নেতা মহিউদ্দিনের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী স্টেশন রোডের বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা মোঃ মহিউদ্দিন (৪২) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটিয়ারীর মাদাম বিবির হাট এলাকায় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​মরহুম মোঃ মহিউদ্দিন ভাটিয়ারী স্টেশন রোডের দক্ষিণ পাশের ‘সততা ফার্মেসী’ বিল্ডিংয়ের মালিক এবং এলাকায় একজন সুপরিচিত ক্যাবল ব্যবসায়ী ছিলেন। ভাটিয়ারী এলাকায় একই নামের একাধিক ব্যক্তি থাকায় তিনি সবার কাছে ‘ক্যাবল মহিউদ্দিন’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অত্যন্ত হাস্যোজ্জ্বল, পরোপকারী ও সাদা মনের এই মানুষের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​জামায়াত নেতৃবৃন্দের শোক প্রকাশ, ইসলামের দাওয়াত ও সাংগঠনিক কাজে নিবেদিতপ্রাণ এই কর্মীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ।
​এক যৌথ শোকবার্তায় গভীর সমবেদনা জানিয়েছেন। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জননেতা মোঃ আনোয়ার সিদ্দিক চৌধুরী, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক পৌর কমিশনার মোঃ তাহের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, যুব বিভাগের সভাপতি মোঃ শামসুল হুদা, ভাটিয়ারী ইউনিয়নের সাবেক আমীর মো: মোশারফ হোসেন মৃধা, ভারপ্রাপ্ত আমীর মোঃ জমির উদ্দিন, সলিমপুর জামায়াত আমীর অধ্যক্ষ মো: ফরহাদ হোসেন, সেক্রেটারি মোঃ মহিউদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো: মহিউদ্দিন এবং মোহাম্মদ রেজাউল রহমান রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
​নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার ও শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করার জন্য দোয়া করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.