ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

আখাউড়ায় কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক, সহকারী পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রাবিরতিকালে একটি মালবাহী কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজাসহ মো. শাহজাহান নামের এক ট্রেনচালককে আটক করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (রাত ১১টার) দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে এ অভিযান চালানো হয়।
র‍্যাব সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৬০৩ নম্বর কন্টেইনার ট্রেনটি আখাউড়া স্টেশনে থামলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি দল সেখানে তল্লাশি চালায়। তল্লাশির শুরুতে সংশ্লিষ্টরা বাধা দেওয়ার চেষ্টা করলেও, পরে ট্রেনের লোকোমোটিভ বা ইঞ্জিন থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদক পরিবহনের অভিযোগে এ সময় ট্রেনের চালক মো. শাহজাহানকে আটক করা হলেও, অভিযানের সুযোগ নিয়ে ট্রেনের সহকারী চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ইঞ্জিনের ভেতরে বস্তায় ভরে গাঁজাগুলো পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে ট্রেনের মতো রাষ্ট্রীয় গণপরিবহন ও তার চালককে ব্যবহার করে মাদকের এই অভিনব চালান পাচারের ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রেলওয়ের অভ্যন্তরীণ কেউ এই চক্রের সাথে জড়িত কি না, তা তদন্ত সাপেক্ষে বের করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.