ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

সুনামগঞ্জ

বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন গোলাম মোরশেদ

​সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাম মোরশেদ।
​সম্প্রতি বিদ্যালয় ম্যানেজিং কমিটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব গোলাম মোরশেদকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
​এদিকে গোলাম মোরশেদ সভাপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আনন্দের জোয়ার বইছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক মহল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
​এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি গোলাম মোরশেদ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন। বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এই অঞ্চলের শিক্ষার আলো ছড়াতে দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা, কোমলমতি শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, আধুনিক ও প্রযুক্তি-বান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। আমি এলাকার সবাইকে সঙ্গে নিয়ে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
​স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের প্রত্যাশা, গোলাম মোরশেদের মতো একজন আন্তরিক ও সমাজসেবক মানুষের হাত ধরে বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.