ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ডে সওজের পুকুর ভরাটের অভিযোগ

আইন কানুনের তোয়াক্কা না করে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রকাশ্য দিবালোকে চলছে পুকুর ভরাটের অভিযোগ। উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন একটি বড় পুকুর মাটি ফেলে ভরাট করার এই অভিযোগ উঠেছে। পরিবেশ ধ্বংস ও কোটি টাকার সরকারি সম্পত্তি বেদখলের এই ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ আইন অনুযায়ী যেকোনো ধরনের পুকুর বা জলাশয় ভরাট করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কের পাশেই একটি প্রভাবশালী চক্র দেদারসে মাটি ফেলে পুকুরটি ভরাট করছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি সম্পদ চোখের সামনে এভাবে গ্রাস করা হলেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুকুরটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে মহাসড়ক ও আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া অগ্নিকাণ্ডের মতো জরুরি মুহূর্তে পানির প্রধান উৎস এই জলাশয়টি হারিয়ে যাওয়ায় পুরো এলাকা এখন অগ্নিঝুঁকিতে পড়বে।
এই বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, “বাঁশবাড়িয়ায় পুকুর ভরাটের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি সরকারি সম্পত্তি ভরাটের প্রমাণ পাওয়া যায়, তবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের বিপর্যয় ঠেকাতে অবিলম্বে এই অবৈধ ভরাট কাজ বন্ধ করার জোর দাবি জানিয়েছেন সীতাকুণ্ডের সচেতন নাগরিক সমাজ। একই সাথে এই চক্রের পেছনে থাকা প্রভাবশালীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তারা পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.