ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ডে রাতের আঁধারে সরকারি পুকুর ভরাট, বাড়ছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন একটি সরকারি পুকুর রাতের আঁধারে ভরাট করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, দিনের আলোয় ভরাট কাজ বন্ধ থাকলেও রাতের অন্ধকার নামতেই সক্রিয় হয়ে ওঠে একটি চক্র। রাতভর একের পর এক ড্রাম ট্রাকে করে মাটি এনে ফেলা হচ্ছে এই জলাশয়ে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন গভীর রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত ডজন ডজন ড্রাম ট্রাক মাটি বহন করে এনে এই পুকুরে ফেলছে। মাটি আনলোডের জন্য ট্রাকগুলো ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে রাতের বেলাতেও মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে যাত্রীবাহী বাস, জরুরি পণ্যবাহী ট্রাক এবং রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন সময়মতো চলাচল করতে পারছে না, যার ফলে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
এভাবে প্রকাশ্যে সরকারি জলাশয় ভরাট করা নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রাতের পর রাত এভাবে ভরাট কার্যক্রম চলায় নানা গুঞ্জন ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, কোনো শক্তির মদদ ছাড়া রাতের অন্ধকারে এভাবে শত শত ট্রাক মাটি ফেলে পুকুর ভরাট করা কোনোভাবেই সম্ভব নয়।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদ ও সচেতন মহল। তারা বলছেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী যেকোনো ধরণের জলাশয় বা পুকুর ভরাট করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই পুকুরটি ভরাট হয়ে গেলে ভবিষ্যতে ওই এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হবে, আশেপাশের এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাবে এবং স্থানীয় জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.