চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)-এর যৌথ উদ্যোগে “Inspired By Nature. For Climate. For Our Future.” প্রতিপাদ্যে ‘গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিভাগের কনফারেন্স কক্ষে আয়োজিত এ সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
সিম্পোজিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী।
সিম্পোজিয়ামের অংশ হিসেবে একটি পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভাগের প্রায় ৪৫ জন শিক্ষার্থী ও গবেষক তাদের গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপন করেন।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।





