ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

স্বাস্থ্য

স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বিনিয়োগের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে: অর্থমন্ত্রী

 

চট্টগ্রাম, ৪ জুলাই: দেশের স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দের সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে—সে লক্ষ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি। তিনি বলেন, শুধু বাজেট বৃদ্ধি করলেই হবে না; বরাদ্দকৃত অর্থের যথাযথ ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করে জনগণকে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে।
শনিবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
অর্থমন্ত্রী বলেন, এবারের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। সরকারের লক্ষ্য আগামী কয়েক বছরের মধ্যে স্বাস্থ্য খাতে জিডিপির প্রায় ৫ শতাংশ বিনিয়োগ নিশ্চিত করা। তবে এই বিনিয়োগের প্রকৃত সাফল্য নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়ন এবং জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর।
তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত ভারসাম্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অতীতের অপচয় ও দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনকল্যাণে সর্বাধিক অবদান রাখবে—এমন প্রকল্পেই সরকার বিনিয়োগ করছে।
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী হলে বড় হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কমবে এবং মানুষ প্রাথমিক পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা লাভ করবে।
স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক, শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্বাস্থ্যসেবার গুণগত পরিবর্তন আনতে হবে। অবকাঠামো উন্নয়ন কিংবা অর্থ বরাদ্দের পাশাপাশি সেবার মান, পেশাদারিত্ব এবং মানবিক আচরণ নিশ্চিত করলেই জনগণ সরকারের বিনিয়োগের প্রকৃত সুফল অনুভব করবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধমূলক কার্যক্রম ও উন্নত চিকিৎসাসেবাকে সমান গুরুত্ব দিতে হবে। তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নগরজুড়ে মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা অভিযান, লার্ভা ধ্বংস এবং জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মেয়র বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ডেঙ্গু ওয়ার্ড চালু হওয়ায় রোগীরা আরও দ্রুত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাবেন। হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং সেবার পরিবেশ উন্নয়নে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি, জনবল সংকট নিরসন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার সার্বিক মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.