ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

​পটুয়াখালীর দুমকিতে র‍্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ৬৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদক কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের ব্যবহৃত অবৈধ মাদকের চালানটি উদ্ধার করতে সক্ষম হয়েছে র‍্যাব।
​মঙ্গলবার (০৭ জুলাই, ২০২৬) রাতে র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এবং র‍্যাব-৮, সিপিএসসি (বরিশাল)-এর যৌথ আভিযানিক দল এই সফল অভিযান পরিচালনা করে।
র‍্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, ঢাকা থেকে অসাধু মাদক কারবারিদের একটি চক্র পিকআপ ভ্যানে করে মাদকের একটি বড় চালান বিক্রির উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আসছে। এই তথ্যের সত্যতা যাচাই ও মাদক কারবারিদের ধরতে র‍্যাবের আভিযানিক দলটি পটুয়াখালীর লেবুখালী পাগলার মোড় এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
​তল্লাশির এক পর্যায়ে মাদক বহনকারী পিকআপটি চেকপোস্টের দিকে আসতে থাকলে র‍্যাব সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করলে দুমকী উপজেলার আঙ্গারিয়া বাজারস্থ আঙ্গারিয়া ব্রিজের ওপর গাড়িটি রেখে চালক ও তার সহযোগীরা দ্রুত সটকে পড়ে।
পরবর্তীতে স্থানীয় সাক্ষী ও জনগণের উপস্থিতিতে পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালায় র‍্যাব। তল্লাশিকালে গাড়ির বডির নিচে এবং চেসিসের ফাঁকা জায়গায় অত্যন্ত সুকৌশলে লুকানো টেপ ও পলিথিনে মোড়ানো ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অবৈধ মাদকদ্রব্য পরিবহনের দায়ে পিকআপ ভ্যানটিকেও জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে পটুয়াখালীর দুমকী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামত ও মামলা সংক্রান্ত কাগজপত্র দুমকী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব-৮ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও মজুতদারির মতো অপরাধ নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাদক নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যে বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। মাদকমুক্ত সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে র‍্যাবের এই কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.