ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

নরসিংদী

নরসিংদীতে ভারী বর্ষণে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু

​নরসিংদীর রায়পুরায় টানা ভারী বর্ষণের ফলে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
​নিহত তানঝুমা মাইজপাড়া গ্রামের আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয় ছুটি শেষে তানঝুমা বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত মাটির ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় অতিবৃষ্টিতে জরাজীর্ণ দেয়ালটি হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটি চাপা পড়ে মারা যায়।
​মরজাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য আছমা বেগম জানান, শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর বাবা বর্তমানে কর্মস্থল কক্সবাজারে রয়েছেন। তিনি বাড়ি পৌঁছালে তানঝুমার দাফন সম্পন্ন করা হবে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.