ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

স্বাস্থ্য

চট্টগ্রামে ‘হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি ফর ইম্প্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্বোধন

চট্টগ্রামে ‘হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি ফর ইম্পুভড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর দেওয়ানহাটস্থ স্বপ্নীল টাওয়ারের তৃতীয় তলায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির শুভ সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশীদার সংস্থাগুলোর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তিনটি বাস্তবায়নকারী সংস্থার সকল প্রকল্প কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপসার নির্বাহী পরিচালক ড. আলতাফ হোসেন, এসআরএইচআর প্রকল্পের টিম লিডার শামীমা চৌধুরী, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, ইপসার ব্যবস্থাপনা উপদেষ্টা ড. শামসুন নাহার চৌধুরী, মমতার উপদেষ্টা মোহাম্মদ ফারুক, ডেপুটি চিফ এক্সিকিউটিভ-১ তৌহিদ আহমেদ, ইপসার পরিচালক (সামাজিক উন্নয়ন) নাসিম বানু, মমতার উপ-পরিচালক (আইন ও এস্টেট বিষয়ক) শ্যামল কান্তি দাস এবং সিনিয়র ডিরেক্টর স্বপ্না তালুকদার।
হেলথব্রিজ কানাডার কারিগরি সহায়তা এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে পরিচালিত এ প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০টি ওয়ার্ডে বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা এবং কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) নিশ্চিত করা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রেফারেল ব্যবস্থার মাধ্যমে স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন। এ কার্যক্রমের আওতায় প্রায় ৬ লাখ ৬২ হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগী উপকৃত হবেন।
চট্টগ্রাম নগরীতে একটি শক্তিশালী, টেকসই ও স্থিতিস্থাপক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস), বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এনজিও ক্লিনিক এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে প্রকল্পটি।
অনুষ্ঠানে বক্তারা প্রকল্পের লক্ষ্য, সম্ভাবনা ও প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন। ড. আলতাফ হোসেন প্রকল্পটির সূচনা পর্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। মোহাম্মদ ফারুক প্রকল্পের লক্ষ্য অর্জনে কার্যকর বাস্তবায়ন কৌশল ও অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অপরদিকে ড. মো. আরিফুর রহমান নির্ধারিত লক্ষ্য অর্জনে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
পরে কেক কাটার মধ্য দিয়ে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন উদযাপন করা হয়। বক্তারা বলেন, এই উদ্যোগ মৌলিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পর্যায়ে সামাজিক সংযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্বে মমতার মনিটরিং অফিসার হোমায়রা খায়ের লিথি এবং ইপসার মনিটরিং অফিসার তানভীর আহমেদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত এই পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.