ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আন্তর্জাতিক

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে অনুমোদন দিয়েছেন।

সৌদি আরব ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে সহযোগিতার লক্ষ্যে “123 Agreement” এবং Bilateral Safeguards Agreement-এ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে। চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট। ২২ জুলাই যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ এবং সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি জ্বালানি ও উন্নত প্রযুক্তি খাতে সহযোগিতা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পারমাণবিক নিরাপত্তা, পারমাণবিক সুরক্ষা ও নন-প্রোলিফারেশন (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ) সংক্রান্ত সহযোগিতা আরও জোরদার হবে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, এই চুক্তিগুলো দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সমৃদ্ধি ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.