ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আন্তর্জাতিক

গৃহকর্মীদের জন্য বড় সুখবর দিল সৌদিআরব

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত) ১৯ জুলাই গৃহকর্মীদের (Domestic Workers) জন্য ইকামা নবায়ন ব্যবস্থায় নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তারা এখন থেকে গৃহকর্মীদের ইকামা ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাস মেয়াদের জন্য ইস্যু বা নবায়ন করতে পারবেন। এর ফলে আর বাধ্যতামূলকভাবে এক বা দুই বছরের জন্য ইকামা নবায়ন করতে হবে না। প্রয়োজন অনুযায়ী কম সময়ের জন্যও ইকামা নবায়নের সুযোগ পাওয়া যাবে, যা নিয়োগকর্তাদের আর্থিক চাপ কমাবে এবং প্রশাসনিক প্রক্রিয়াকে আরও সহজ করবে।
জাওয়াজাত জানিয়েছে, এই সেবা Absher এবং Musaned প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যাবে। উদ্যোগটি বাস্তবায়নে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (MHRSD) সমন্বয় করছে। সৌদিতে কর্মরত লাখো গৃহকর্মী এবং তাদের নিয়োগকর্তাদের জন্য এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.