ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

বায়েজিদে বস্তাবন্দি বুলেট উদ্ধার: কৌতুহল রহস্যজনক জনমনে প্রশ্ন

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় নালা পরিষ্কারের সময় রহস্যজনক অবস্থানে ১ হাজার ৩৫০ রাউন্ড বস্তাবন্দি বুলেট উদ্ধার করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতাকর্মী ও বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। একই এলাকা থেকে এর আগেও বুলেটের এমন পরিত্যক্ত চালান উদ্ধারের ঘটনা ঘটেছিল। খোসা সীসাবিহীন বস্তা ভর্তি বুলেট উদ্ধারে জনমনে নানা গুঞ্জন কৌতুহল নানা প্রশ্ন।
২৫ জুলাই বাংলা বাজার এলাকা, বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন নালায়, দুপুর প্রায় ২টায় এই ঘটনা ঘটে।
বুলেটের বিবরণ ও বৈশিষ্ট্য পরিমাণ মোট ১ হাজার ৩৫০ রাউন্ড বুলেট। ধরন: ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২৩০টি ছোট আকারের বুলেট। ওজন: প্রায় ১৬ কেজি। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী এগুলো পুরনো বা ব্যবহৃত বুলেট/খোলস। বড় আকারের বুলেটগুলো একে-৪৭ বা ভারী অস্ত্রে ব্যবহৃত হতে পারে।
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল জানান, বুলেটগুলো কে বা কারা এবং কী উদ্দেশ্যে সেখানে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের প্রয়োজনীয় দায়িত্ব করনে পদক্ষেপ ও তদন্ত করা হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
১ হাজার ৩৫০ রাউন্ড বুলেট উদ্ধারের ঘটনায় পুলিশি তদন্তের সর্বশেষ অগ্রগতি এবং স্থানীয় দুটি গুরুত্বপূর্ণ সংবাদে পুলিশি তদন্তের সর্বশেষ অগ্রগতি ও আপডেট আইনি পদক্ষেপ পুলিশ আরো জানিয়েছে, উদ্ধারকৃত বুলেটগুলো আইনি প্রক্রিয়া মেনে আদালতে জমা দেওয়া হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বুলেটের কার্যকারিতা বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল সর্বশেষ আপডেটে জানিয়েছেন, উদ্ধার হওয়া বুলেটগুলো মূলত খোসা বা সীসাবিহীন প্রজেক্টাইল (Projectile)। এগুলো থেকে সরাসরি কোনো গুলি ছোঁড়া সম্ভব নয়। পূর্বের ঘটনার যোগসূত্র পুলিশ জানায়, এই একই এলাকা থেকে এর আগেও বুলেটের এমন পরিত্যক্ত চালান উদ্ধারের ঘটনা ঘটেছিল। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
মূল উদ্দেশ্য খতিয়ে দেখা এগুলো কোনো সুনির্দিষ্ট অপরাধ চক্র বা সন্ত্রাসী গোষ্ঠী কী উদ্দেশ্যে সেখানে ফেলে গেছে, তা শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা দল কাজ করছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.