ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

দেশজুড়ে

ঠাকুরগাঁও সুগার মিলে যোগদান করেই বৃক্ষরোপণঃ এমডি

নতুন কর্মস্থলে যোগদান করেই মিলের প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপন করলেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: হুমায়ুন কবির। সোমবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসুচিতে অংশগ্রহন করে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন তিনি।

এসময় জিয়া পরিষদের সভাপতি মো: আবু রায়হান, সহ-সভাপতি মো: হাসানুজ্জামান, সদস্য মো: হাসনাত হাবিব, আব্দুল্লাহ আল মামুন খাঁন, ঠাচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ-সভাপতি লুৎফুল কবীর, সহ-সম্পাদক রুহুল আমিন সহ মিলের উর্দ্ধতণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর জিয়া পরিষদ ৫বছরে ৫ হাজার গাছের চারা রোপনের কর্মসুচি গ্রহন করে।

জিয়া পরিষদ, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর মহাব্যবস্থপক (কৃষি) মো: আবু রায়হান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর জিয়া পরিষদ ৫বছরে ৫ হাজার গাছের চারা রোপনের কর্মসুচি গ্রহন করেছে। আমরা প্রতি বছর এক হাজার করে গাছের চারা রোপণ করবো। ঠাকুরগাঁও সুগার মিলে জামরুল, কামরাঙ্গা, চালতা সহ বিভিন্ন প্রজাতির একশত চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসুচির উদ্বোধন করা হলো। ক্রমান্বয়ে আরো চারা রোপণ করা হবে।

মিলে সদ্য যোগদানকৃত এমডি মো: হুমায়ুন কবির বলেন, আজ আমি এই মিলে যোগদানের পরপরই জিয়া পরিষদের উদ্যোগে বেশ কয়েকটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করলাম। বৃক্ষরোপণ হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং মানবজীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সুপরিকল্পিতভাবে গাছ লাগানোর একটি মহৎ উদ্যোগ। জিয়া পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.