ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

গ্রাম বাংলা

সীতাকুণ্ডে গণপিটুনিতে নিহত মাদককারবারী, আগুনে পুড়ল ১৭ বসতঘর

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে গণপিটুনিতে মো. নুরুল ইসলাম ইরান (৫০) নামে এক চিহ্নিত মাদককারবারী নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দিলে ১৭টি বসতঘর, তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা পুড়ে যায়।
শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভাটেরখীল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের দুই সহযোগীকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুরুল ইসলাম ইরান ওই এলাকার মৃত নুর আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।
স্থানীয়দের দাবি, গত ২০ জুলাই রাতে ইয়াবা ব্যবসা-সংক্রান্ত বিরোধের জেরে ইরান ও তার সহযোগীরা নাইম (৩০) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করে গুরুতর আহত করেন। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নাইমের মৃত্যুর ঘটনায় তার বাবা মো. খোকন বাদী হয়ে নুরুল ইসলাম ইরানকে প্রধান আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার নাইমের জানাজা শেষে উত্তেজিত জনতা ইরানকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ লোকজন তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ইরানের মৃত্যুর পর এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে। তাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি ও আধিপত্য বিস্তার করে আসছিলেন, ফলে সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেতেন না।
নিহতের ছেলে রিফাত বলেন, “আমার বাবা একজন চিহ্নিত মাদককারবারী ছিলেন। তাকে সৎ পথে ফেরানোর জন্য আমরা বহু চেষ্টা করেছি। তার মৃত্যুর ঘটনায় আমাদের ব্যক্তিগতভাবে কোনো আক্ষেপ নেই। তবে একজনের অপরাধের দায়ে ১৭টি বসতঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সবাই তো অপরাধী নয়।”
নিহতের স্ত্রী খালেদা বেগম বলেন, “আমার স্বামী দীর্ঘদিন ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং নাইমকে মারধরের ঘটনাও ঘটেছিল। তিনি অপরাধী হলে আইনের মাধ্যমে বিচার হতো। কিন্তু আমাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া কেন?”
সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, “নাইম হত্যা মামলায় ইতোমধ্যে মামলা রুজু হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া গণপিটুনিতে নুরুল ইসলাম ইরানের মৃত্যুর ঘটনা এবং তার বাড়িতে অগ্নিসংযোগের বিষয়েও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

শেয়ার করুনঃ

© All Rights Reserved.