ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

বিপ্লব বিশ্বাসের ছেলে প্রান্ত ওরফে ঈশানের অন্ধকার জগত, ওমানে বসে থেকে মাদক কারবার ও মেয়েদেরকে ব্ল্যাকমেইলের অভিযোগ

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অবস্থান করেও চট্টগ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে প্রান্ত ওরফে ঈশান, যাকে অনেকে সন্ত্রাসী প্রান্ত নামেও চেনেন, বাংলাদেশে মাদক ব্যবসার মূল অর্থ জোগানদাতা হিসেবে কাজ করছে। সীমান্তের ওপার থেকে স্থানীয় মাদক কারবারিদের সাথে আঁতাত করে সে দেশের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
তার এই জঘন্য কার্যক্রমের ফলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে, যা তরুণ সমাজকে বিপথগামী করে তুলছে।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ও এক কন্যাসন্তানের জনক হলেও, সে তার (স্ত্রী) শাপলা ও সন্তানের কোনো দেখভাল করে না। এই কারণে তার স্ত্রী হিন্দু সমাজ নিয়ে একাধিকবার বৈঠক করেছে, কিন্তু কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত সন্তানের ভরণ-পোষণ ও দেখভালের দাবিতে তার নামে একাধিক মামলা দায়ের করেছেন।
এছাড়াও, এই ঈশান নিজের আসল পরিচয় গোপন রেখে বিভিন্ন ধর্মের নাম ভাঙিয়ে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে কলেজ পড়ুয়া মুসলিম, হিন্দু ও বৌদ্ধ মেয়েদের ফোন নাম্বার সংগ্রহ করে, তাদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের’কে খারাপ কাজে লিপ্ত করে, তাদের ভিডিও ও ছবি দিয়ে ব্ল্যাকমেইল করার মতো জঘন্য অপরাধেও লিপ্ত রয়েছে।
সংবাদকর্মীরা তার সাথে একাধিকবার ভার্চুয়াল ইমুর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলেও, সে কথা বলতে রাজি হননি এবং উল্টা সংবাদকর্মীদের থ্রেট করেছেন।
এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে, সচেতন মহল ও প্রশাসনকে তাদের সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, অনতিবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে যথাযথ বিচারের সম্মুখীন করা হোক, যাতে আর কোনো তরুণ এভাবে বিপথগামী না হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.