ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

কক্সবাজার

পেকুয়ায় গভীর রাতে বেড়িবাঁধ কেটে পাইপ বসানোর চেষ্টা, স্কেভেটর জব্দ

​কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে ১৫টি আরসিসি পাইপ (নাসি) বসানোর চেষ্টা চালিয়েছে স্থানীয় তিন প্রভাবশালী ব্যক্তি। রবিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুছ চৌধুরী গ্রাম পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি কাটার একটি স্কেভেটর ও মজুদ করা ১৫টি আরসিসি পাইপ জব্দ করেন।
​স্থানীয়রা জানান, মগনামা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরৎঘোনা এলাকায় রাতের অন্ধকারে স্কেভেটর দিয়ে বেড়িবাঁধ কেটে প্রায় ২ ফুট ব্যাসের ১৫টি পাইপ বসানোর কাজ চালাচ্ছিল হারুণ মাতবর পাড়ার এলাকার নুর মুহাম্মদ, লালমিয়া পাড়ার মনু ও শরৎঘোনার জহিরুল ইসলাম। এই তিনজনের সিন্ডিকেট মূলত বাঁধ কেটে পানি ব্যবসার সাথে জড়িত। লবণ মৌসুমে প্রতি কানি লবণ মাঠ থেকে ৩ হাজার টাকা ও চিংড়িঘেরের জন্য প্রতি কানি জমি থেকে ৪ হাজার টাকা করে পানি বিক্রি করে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। ক্ষমতার প্রভাব খাটিয়ে ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার এই দুঃসাহস দেখায়।
​বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল বেষ্টিত উপকূলীয় এই প্রতিরক্ষা বাঁধটি দিয়ে পুরো এলাকা সুরক্ষিত রয়েছে। স্থানীয় সচেতন মহল বলছেন, এভাবে অপরিকল্পিতভাবে বাঁধ কেটে পাইপ বসালে চরম ঝুঁকিতে পড়বে পুরো উপকূলবাসী। তারা অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
​মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যাই এবং কাজ বন্ধ করে দিই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সঙ্গে কথা বলে স্কেভেটর ও ১৫টি নাসি জব্দ করেছি। নিরাপত্তার জন্য সেখানে একজন গ্রাম পুলিশ পাহারা দেওয়া জন্য রেখেছি। ইউএনও মহোদয় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
​কক্সবাজার জেলা পাউবো’র নির্বাহী প্রকৌশলী অপু দেব জানান, ব্যক্তিগত উদ্যোগে এভাবে বেড়িবাঁধ কাটার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। যেকোনো এলাকায় নতুন স্লুইসগেট বা পানি নিষ্কাশন পথ তৈরি করতে হলে কারিগরি সমীক্ষা, পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) এবং পাউবোর মহাপরিকল্পনার অনুমোদন লাগে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বৈধ যেকোনো কাজ দিনের আলোতে এবং পাউবোর প্রকৌশলীদের তদারকিতে সম্পন্ন হয়। পূর্বানুমোদন ছাড়া কেবল দরখাস্ত জমা দেওয়ার অজুহাতে রাতের আঁধারে বাঁধ কাটা সম্পূর্ণ বেআইনি। অবৈধভাবে বেড়িবাঁধ ধ্বংসকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয় বলেন, আপাতত কাজ বন্ধ আছে। স্যারের সাথে আলাপ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.