ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

রাজনীতি

আলিফকে অন্ধ করে গণতন্ত্রকে অন্ধ! প্রশ্নবিদ্ধ আমাদের বিবেক, বিচার প্রতিষ্ঠা হোক:নাসীরুদ্দীন

আলিফের চোখের আলো আর কোনদিন ফিরবে না, কিন্তু বিচার প্রতিষ্ঠা হোক। একটি চোখ হারায়নি শুধু আলিফ, প্রশ্নবিদ্ধ হয়েছে আমাদের বিবেক। অন্ধ করা হয়েছে গণতন্ত্রকে। ন্যায়বিচারের দাবিতে দাঁড়ানো প্রতিটি মানুষের প্রতিবাদের প্রতীক হয়ে জনগণের পাশে থাকবেন বলে রাজনৈতিক বক্তব্যে দিয়ে যাচ্ছেন। বিএনপি দল ও সরকারের সমালোচনা করে যাচ্ছেন প্রতিনিয়ত। নিত্য নতুন সমালোচনায় বিস্ফোরক মন্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আলোচিত হয়েছেন রাজনৈতিক অংকন দেশজুড়ে। যা সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদমাধ্যমেও ইতোপূর্বে এ অভিযোগ প্রকাশিত হয়েছে।
৩ আগস্ট (সোমবার) ফেসবুক ভেরিফাইড পেইজে পোস্টে তিনি নিজের চোখে প্রতীকী ব্যান্ডেজ ধারণ করে সেই ক্ষতকে সবার সামনে তুলে ধরেছেন। এটি শুধু আলিফের নয়, ন্যায়বিচারের দাবিতে দাঁড়ানো প্রতিটি মানুষের প্রতিবাদের প্রতীক।
হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরী তার একটি চোখের দৃষ্টি হারিয়েছেন। এই হামলায় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমেও এ অভিযোগ প্রকাশিত হয়েছে।
হবিগঞ্জে হামলার ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অনেকেই অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন। এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন তুলছে- তাহলে আইনের শাসন কোথায়?
অপরাধের বিচার কোথায়? একজন তরুণ একটি চোখ হারানোর পরও যদি ভুক্তভোগীরা ন্যায়বিচারের নিশ্চয়তা না পান, তবে সাধারণ মানুষ কার কাছে আশ্রয় চাইবে ?
তিনি আরো লিখেন, আলিফের চোখের আলো আর ফিরবে না, কিন্তু বিচার প্রতিষ্ঠা হোক। ইনকিলাব জিন্দাবাদ।
উল্লেখ্য : আলিফ অন্ধের ঘটনায় সরকারবিরোধী প্রধান দল জামাত সহ সরকার বিরোধীদলের ভিন্ন দল ও মতের মানুষ তীব্র সমালোচনা করেছেন হামলাকারীর বিরুদ্ধে। যার দায় রাজনৈতিক দল বিএনপি ও সরকার কোন মতে এড়াতে পারে না। সেইসাথে অঘটনের সাথে পূর্ব পরিকল্পিত অভিযুক্তদের প্রকাশ্য ও নেপথ্য মুখোশ উন্মোচনসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। রাজনৈতিক সুস্থ সংস্কৃতি চর্চা ফিরিয়া আনা। স্বাভাবিক গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা মত প্রকাশের মানবিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠাতা ও নাগরিক নিরাপত্তার প্রত্যাশা সচেতন মহল ও রাজনীতিক ব্যক্তিবর্গ ও নাগরিক সকলের।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.