ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

দেশজুড়ে

দৌলতখানে এমপি হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অপপ্রচারে বিএনপির সংবাদ সম্মেলন

দৌলতখান প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে গুজব ও অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে দৌলতখান উপজেলা ও পৌর বিএনপি।
বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। তিনি এসব গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম টপি, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার জুয়েল মাহমুদ জুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহুর, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা মো. মনির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সঞ্জিব মৃধা, সদস্য সচিব সোহান হাওলাদারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.