ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক- লায়ন জাহেদুল করিম

জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী। এর আগে তিনি দলটির রাউজান শাখার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী চট্টগ্রামের রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ানপাড়া সিকদার বাড়ীর বাসিন্দা ও সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রেজাউল করিম সিকদারের সন্তান। ব্যবসার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে এনসিপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন মোহাম্মদ জাহেদুল করিম বাপপী।। একই সময়ে দলটির পক্ষ থেকে গণভোটের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।  ফ্যাসিবাদ বিরোধী রাজপথের কর্মসূচিতে অংশ নেওয়া মোহাম্মদ জাহেদুল করিম বাপপী রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত।
তিনি সামাজিক সংগঠন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, রেজাউল করিম সিকদার যুব সোসাইটির সাধারণ সম্পাদক, লায়নস ক্লাব অব চিটাগাং ড্রীম সিটির সাবেক ট্রেজারার এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, এর আজীবন সদস্য।
এছাড়া তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর এর যুগ্ম সম্পাদক ও শাহ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশের উপদেষ্টা, নিজের অর্থায়নে বান্দরবান তাপপ্রাম পাউ স্কুলের প্রতিষ্ঠাতা , নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী জানান, দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা এবং জনগণের কল্যাণে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে চট্টগ্রাম উত্তর জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.