জাতীয় পরিচয়ে ঐক্য, সাংবিধানিক অধিকার ও পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তির প্রশ্নে নতুন আলোচনা। আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক? জুলাই সনদে আমরা সবাই বাংলাদেশি। পাহাড়ে শান্তি নাকি নতুন পরিচয়ের বিতর্ক বিদেশি সরযন্ত্র। ঐক্য ও সমাধানে পাহাড়ি-বাঙালি সবাই এক—ভেদাভেদ নয়। পার্বত্য চট্টগ্রাম: উন্নয়ন, সম্প্রীতি ও সংঘাতহীন সহাবস্থানের ডাক। ঐক্য ও সমাধানে পাহাড়ি-বাঙালি সবাই এক—ভেদাভেদ নয়। জাতীয় পরিচয়ে ঐক্য, সাংবিধানিক অধিকার ও পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তির প্রশ্নে নতুন আলোচনা।
“আদিবাসী নয়, অধিবাসী হলেই সমস্যার সমাধান” সালাহউদ্দিন আহমদ। ‘আদিবাসী’ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে স্বীকৃতি দেওয়া হলে পার্বত্য চট্টগ্রামের ওপর বাংলাদেশের রাষ্ট্রীয় অধিকার হারানোর আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম।

আদিবাসী’ পরিচয় বিতর্ক নতুন কিছু নয়। জুলাই সনদে আমরা সবাই বাংলাদেশি। পাহাড়ে শান্তি, নাকি নতুন পরিচয়ের বিতর্ক। পার্বত্য চট্টগ্রামকে ঘিরে নানা বিতর্ক ইস্যুতে সমাধানে স্থায়ী শান্তির প্রশ্নে নতুন আলোচনায়
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদ সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাবেক চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্থানীয় এমপি দীপেন দেওয়ানসহ সরকার ও বেসরকারির গুরুত্বপূর্ণ কূটনীতিকবৃন্দের মন্তব্য দৃষ্টিভঙ্গি গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে নানা গুঞ্জনে শীর্ষ আলোচনা প্রচারিত হয়।
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়; সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই—’বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
১১ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়—আমরা সবাই ‘বাংলাদেশী’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই; আমরা সকলেই বাংলাদেশের ‘অধিবাসী’। সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমানভাবে সুরক্ষিত।
মন্ত্রী আজ রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা হোটেলের বলরুমে Chittagong Hill Tracts Research Foundation (CHTRF)-এর উদ্যোগে আয়োজিত “Indigenous Identity is irrelevant for Bangladesh” শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
Chittagong Hill Tracts Research Foundation (CHTRF)-এর চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
১১ আগস্ট, রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী **সালাহউদ্দিন আহমদ** বাংলাদেশের সব নাগরিকের অভিন্ন জাতীয় পরিচয় হিসেবে ‘বাংলাদেশি’ পরিচয়ের ওপর গুরুত্বারোপ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামকে ঘিরে জাতীয় পরিচয়, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, ভূমি অধিকার, শান্তি চুক্তি ও নাগরিক সমতার প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় দেশের সব নাগরিকের মূল পরিচয় এক বাংলাদেশি । একই সঙ্গে তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও বিকাশে রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
তথ্য সম্প্রচার ও সংস্কৃতি মন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগোলিক সীমানায় বসবাসরত সকল নাগরিক সমান নাগরিক অধিকার ভোগ করেন। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল ‘জুলাই জাতীয় সনদ’-এ দেশের সকল রাজনৈতিক দল ও অংশীজন সর্বসম্মতিক্রমে সম্মত হয়েছেন যে, বাংলাদেশের ভূখণ্ডের সর্বস্তরের মানুষের পরিচয় হবে ‘বাংলাদেশী’। এই জাতীয় ঐক্য ও রাজনৈতিক অঙ্গীকার দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার মূল ভিত্তি।
অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সাংবিধানিক সুরক্ষার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ রাষ্ট্র তার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা, বিকাশ ও সংরক্ষণে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, জাতীয় মূলধারার সাথে সমতা আনার লক্ষ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও শিশুদের কল্যাণে রাষ্ট্র বিশেষ সুবিধা ও কোটা ব্যবস্থা বজায় রেখেছে, যা সংবিধানেও স্বীকৃত। পার্শ্ববর্তী বিভিন্ন বহুভাষী ও বহুজাতিক রাষ্ট্রের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে শত শত ভাষা প্রচলিত থাকা সত্ত্বেও পৃথক ‘আদিবাসী’ সত্তার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি; বরং অনগ্রসরদের সুযোগ-সুবিধা দিয়ে মূলধারায় যুক্ত করা হয়েছে।






