ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

সাহিত্য ও সংস্কৃতি

শোকের সমান্তরালে

 

১৬ আগস্ট-১৯৭৫ শুভ্র সকালের বদলে জন্ম নিলো সবচেয়ে গভীরতম কালো দিন
দৃশ্যত নিস্তব্ধ হয়ে গিয়েছিলো আমার স্বদেশ!
৭ কোটি মানুষের যে বুক ভরে গিয়েছিলো স্বাধীনতার আশ্চর্যরকম আস্বাদনে
সে বুক গুমরে কেঁদে উঠেছিলো-আমাদের মুজিবর আর নেই!
সেদিন অজস্র বিলাপধ্বনিতে আকাশ থেকে বৃষ্টিধারার মতো ঝরে পড়লো অভিশাপ
আমাদের হাঁড় মজ্জায় লেগে গেছে কলঙ্কের কালো তিলক।
রাজরক্তের স্রোত এক প্রবাহমান নদীর মতো ভাসতে ভাসতে
সর্বত্র-ছড়িয়ে দিয়েছিলো দীর্ঘ শোক ও দুঃখযাত্রা!
সেদিন খুনিদের আস্ফালন দেখে আত্মস্বর লুপ্ত হয়েছিলো অনেকের
কেউকেউ আবার নরকের ধোঁয়াশায় বুদ হয়েছিলো কিংবা বারুদগন্ধে…
শোকের মাতম এখনো থেমে যায়নি, তথাপি শোকের সমান্তরালে-
বাঙালির হৃদয় আজ মুজিবীয় চেতনায় প্রজ্জ্বলিত এক বাতিঘর
যেখানে খুনিরা ভেবেছিলো আলো নিভে যাবে চিরতরে, তারা বুঝতে পারেনি-যে আলোয় উদ্ভাসিত মুজিবর
সে আলো কখনোই নিভবে না, অনর্গল-অনাদিকাল ধরে জ্বলতেই থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.