ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সংকট উত্তরণে নির্বাচিত কমিটির বিকল্প নেই

 


চট্টগ্রাম, ২২ আগস্ট ২০২৬: চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের চলমান সংকট উত্তরণে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া বক্তারা।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিতীয় তলার সুলতান আহমদ মিলনায়তনে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের উদ্যোগে ‘চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের বর্তমান সংকট উত্তরণের পথ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি সঞ্চালনা করেন সদস্যসচিব লায়ন মো. গিয়াস উদ্দিন।
বৈঠকে আলোচনায় অংশ নেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিম উদ্দিন, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, সাংবাদিক ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মাইনউদ্দীন কাদেরী শওকত, শিল্পপতি মাস্টার আবুল কাশেম, অধ্যাপক ডা. মাসুদ আহমেদ, অধ্যাপক ডা. তুষার কান্তি বড়ুয়া, লায়ন ডা. দুলাল দাশ, অ্যাডভোকেট আবুল হাসান শাহাবুদ্দিন, তোফাজ্জল হোসেন, তাহের আহমদ, লায়ন শুভনাজ জেনিয়া, সনত কুমার বড়ুয়া, নাইমুল ইসলাম, মাহবুল আলম, ইনতেখাব উদ্দিন চৌধুরী, লায়ন নুর আহম্মদ পিন্টু, কাজী ইমাম উদ্দিন, লায়ন স্বপন কুমার বিশ্বাস, লায়ন এরফান উদ্দিন খালেদ, মাহমুদুল হাসান, অ্যাডভোকেট আজম খান, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন আজীবন সদস্য সাইফুদ্দিন আহমেদ সাকী।
দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক বলেন, “চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল যেখানে ডায়াবেটিস রোগীদের আস্থার ঠিকানা হওয়ার কথা, সেখানে একটি সম্ভাবনাময় হাসপাতাল ধ্বংসের দিকে যাচ্ছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি ছাড়া এই সংকটের উত্তরণ সম্ভব নয়।”
বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, “চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালকে রক্ষা করতে ডাক্তার, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”
অধ্যাপক ড. সেলিম উদ্দিন বলেন, হাসপাতালের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিবছর চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সকল হিসাব নিরীক্ষা করা প্রয়োজন।
শিল্পপতি মাস্টার আবুল কাশেম বলেন, চট্টগ্রামের মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দকে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালকে মামলাবাজদের হাত থেকে রক্ষা করতে কার্যকর উদ্যোগ ও হস্তক্ষেপ করতে হবে।
বক্তারা বলেন, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল শুধু একটি চিকিৎসাপ্রতিষ্ঠান নয়; এটি চট্টগ্রামের বিপুলসংখ্যক ডায়াবেটিস রোগীর চিকিৎসা ও আস্থার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই হাসপাতালের বর্তমান সংকট নিরসনে স্বচ্ছতা, জবাবদিহি, গণতান্ত্রিক ব্যবস্থাপনা এবং নির্বাচিত কমিটির মাধ্যমে কার্যকর পরিচালনা নিশ্চিত করা জরুরি।
গোলটেবিল বৈঠকে হাসপাতালের বর্তমান সংকট থেকে উত্তরণের বিভিন্ন দিক, প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.