ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

দেশজুড়ে

জনকল্যাণে সরকারি ও সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

 

সীতাকুণ্ড, ২৩ আগস্ট ২০২৬: জনগণের আর্থসামাজিক উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শনে গেলে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, সামাজিক সংগঠনগুলো মানুষের কল্যাণে সরকারের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
সৌজন্য সাক্ষাৎকালে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ফেডারেশনের নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।
নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সমন্বয় করে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ফেডারেশনের উদ্যোগে ৩০০টি সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের মাধ্যমে ৫০ হাজার চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
সামাজিক ও পরিবেশগত উন্নয়নে ফেডারেশনের এসব কার্যক্রমের প্রশংসা করে মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সরকারের বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মসূচির সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম। সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এমওএইচ কাইউম, তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সোহেল, কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাস্টার ইকবাল হুসাইন, পর্যটন ও বিনোদন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন মামুন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক স্থপতি শহিদুল ইসলাম, কার্যকরী সদস্য আবু জাফর মোহাম্মদ ছাদেক, মো. ওমর ফারুক ও মো. আবু তাহের। এ ছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.