ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

দেশজুড়ে

দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট রবিবার রাত ৮ঃ৩০ মিনিটের সময় প্রসব বেদনা নিয়ে উপজেলার চরখলিফা ইউনিয়ন কলাকোপা ০৩ নং ওয়ার্ডের বাসিন্দা তানজিলা বেগম কে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। অভিযোগে বলা হয়, ওই সময় কর্তব্যরত ডাঃ ইমতিয়াজ ও সিনিয়র ষ্টাফ নার্স নুসরাতের কাছে বারবার সাহায্য চাওয়া হলেও তারা সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। একপর্যায়ে নবজাতকটি মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়।
নবজাতকের বাবা রুবেল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ডাক্তার-নার্সকে অনেকবার ডাকছি। তারা গুরুত্ব দেয়নি। আমার বাচ্চাটা অবহেলায় মারা গেছে। আমরা এর বিচার চাই।”
এই ঘটনায় হাসপাতাল এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বজন ও স্থানীয়রা দ্রুত তদন্ত কমিটি গঠন করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান বলেন, “এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, অভিযুক্ত ডাঃ ইমতিয়াজ ও নার্স নুসরাতের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি

শেয়ার করুনঃ

© All Rights Reserved.