ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

ড. নাজনীন আহমেদ সিপিডির নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত

ডl অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক গবেষণা, নীতি বিশ্লেষণ এবং উন্নয়ন কর্মকাণ্ডে প্রায় তিন দশকের অভিজ্ঞতা নিয়ে সিপিডিতে যোগ দিচ্ছেন।
সিপিডির নির্বাহী পরিচালক হিসেবে যোগদানের আগে ড. আহমেদ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-তে দায়িত্ব পালন করেন। তিনি দুই বছর ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট এবং পরবর্তী তিন বছর নিউইয়র্কে ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ব্যুরোর পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।
ইউএনডিপিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এ গবেষক হিসেবে দীর্ঘ ২৫ বছর কাজ করেন। ১৯৯৮ সালের জুলাইয়ে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে বিআইডিএসে যোগ দিয়ে বিভিন্ন গবেষণা পদে দায়িত্ব পালনের পর তিনি রিসার্চ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান।
ড. নাজনীন আহমেদের গবেষণা ও নীতিগত আগ্রহের ক্ষেত্র বিস্তৃত। সামষ্টিক অর্থনীতি ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান, সুশাসন, জেন্ডার সমতা, সামাজিক সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিয়ে তিনি কাজ করেছেন। দেশি-বিদেশি পিয়ার-রিভিউড জার্নালে তাঁর বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পাশাপাশি খ্যাতনামা আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার বইয়ে তাঁর অধ্যায় এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য প্রণীত গবেষণা প্রতিবেদনও রয়েছে।
দীর্ঘ কর্মজীবনে তিনি বিশ্বব্যাংক, ডিএফআইডি, ইউএনসিটিএডি, আইএলও, আইএফসি, ইউরোপীয় ইউনিয়ন, আইএফপিআরআই এবং আইডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন।
ড. আহমেদ নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি চেভেনিং স্কলার। গবেষণায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, জননীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক উন্নয়ন কর্মকাণ্ডে অভিজ্ঞতা সিপিডির প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এগিয়ে নেওয়ার চলমান প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.