ওয়াটারএইড বাংলাদেশ ও প্রথম আলো ‘র মধ্যে তিন বছর মেয়াদি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ওয়াটারএইড বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর পারভেজ সাজ্জাদ, টেকনিক্যাল সার্ভিসেস ডিরেক্টর তাহমিদুল ইসলাম, কোঅর্ডিনেটর (কমিউনিকেশনস) প্লাবন গঙ্গোপাধ্যায়, কমিউনিকেশনস অফিসার সিং মং প্রু মারমা এবং ইয়াং প্রফেশনাল (কমিউনিকেশনস) রূপকথা নসরুল্লাহ উপস্থিত ছিলেন।
প্রথম আলোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, ইংরেজি বিভাগের প্রধান আয়েশা কবির, সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী, সহকারী বার্তা সম্পাদক পার্থ শঙ্কর সাহা, নিউ মিডিয়া বিভাগের প্রধান ফয়সাল আহমেদ এবং জলবায়ু প্রকল্প ব্যবস্থাপক খলিলউল্লাহ্।
বাংলাদেশে সবার জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার যাত্রায় মূলধারার গণমাধ্যম বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলোর সঙ্গে এই অংশীদারত্ব সেই যাত্রাকে আরও শক্তিশালী করবে।





