ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

পরিবেশ 

পরিবেশ সচেতনতায় পাহাড়তলী গার্লস স্কুলে ‘ক্লিন এনভায়রনমেন্ট’ কর্মসূচি

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘ক্লিন এনভায়রনমেন্ট স্কুল ক্যাম্পেইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইপসা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের প্লাস্টিকের দায়িত্বশীল ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ, পুনঃচক্রায়ন এবং পরিচ্ছন্ন পরিবেশ বিষয়ে সচেতনতামূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন ইউনিলিভার বাংলাদেশের পাবলিক রিলেশন ও প্রজেক্টস ম্যানেজার এস. এম. ফয়সাল, ফ্যাক্টরি ডিরেক্টর এস. এম. তারেক সাইফুল্লাহ, পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ ইমরান এবং ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর রুহুল কুদ্দুস খান। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল করে গড়ে তোলা জরুরি। প্লাস্টিকের ব্যবহার কমানো, ব্যবহৃত প্লাস্টিক যথাযথভাবে পৃথক করা এবং পুনঃচক্রায়নের মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু ব্যক্তি পর্যায়ে সচেতনতা নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই বর্জ্য ব্যবস্থাপনা, পুনঃচক্রায়ন এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব আচরণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার বিষয়ে ইতিবাচক মনোভাব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.