ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

গ্রাম বাংলা

সলিমপুরে শিশুকেই শিশু আইনের মামলায় ফাঁসানোর হুমকি এক নারীর


চট্টগ্রামের সীতাকুণ্ডে পৈতৃক জমিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে আইনি ও প্রশাসনিক লড়াইয়ে একে একে তিন মামলায় নিষেধাঞ্জা বাতিলে পর এবার ১৪ বছরের এক অপ্রাপ্তবয়স্ক শিশুকেই ভুয়া ‘শিশু আইনের মামলায়’ ফাঁসানোর হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ জয়নব বিবি জুলি নামের এক নারীর বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, আদালতে নিষেধাজ্ঞা চেয়ে না পেয়ে এবং এডিএম কোর্টে দায়ের করা মামলা প্রত্যাহারের পরও হুমকি-ধমকি থেমে নেই৷ সবশেষ শিশুকেই ভুয়া শিশু আইনের মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন প্রতিপক্ষ৷
উপজেলা ভূমি অফিস ও সীতাকুণ্ড থানায় রিপোর্টের সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ছলিমপুর মৌজার বিএস ১১০ নং খতিয়ানের নালিশি জমিটির মালিক শাহ জামাল (৭৮)। তিনি দীর্ঘদিন ধরে জমিটি ভোগ দখলে আছেন এবং সকল ইউটিলিটি বিল তার নামে রয়েছে। ওই জমিতে বিদ্যুৎ, ওয়াসার পানি ও গ্যাস সংযোগসহ তিনি দখলে আছেন, নিয়মতান্ত্রিকভাবে পাকা ঘড়ের কাজ শুরু
(৩০) পরিবারের সদস্যরা বাধা প্রদান ও গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ ওঠেছে৷
সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) প্রেরিত তদন্ত প্রতিবেদনে (স্মারক নং- ৮০৯, তারিখ: ১৬/০৮/২০২৬) স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, নালিশি জমিতে শাহ জামালের দীর্ঘদিনের বৈধ দখল ও বিদ্যুৎ-গ্যাসসহ প্রয়োজনীয় সব দলিল রয়েছে। সেখানে কোনো বেদখল বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নথিপত্রে শাহ জামালের মালিকানা নিশ্চিত হওয়ার পর মামলায় নিজেদের পরাজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষ জয়নব বিবি জুলির মা ধার্য তারিখের আগেই স্বেচ্ছায় মামলাটি প্রত্যাহার করে নেবেন বলে লিখিত মুচলেকা দিয়েছেন।
শিশুকে আইনি হুমকি ও গালিগালাজ:
আদালতের লড়াইয়ে একের পর এক হেরে গিয়ে প্রতিপক্ষ এখন শাহ জামালের দশম শ্রেণি পড়ুয়া ১৪ বছর বয়সী নাতি রিদুয়ান জামান রওনককে টার্গেট করেছে। সীতাকুণ্ড থানায় শাহ জামালের দেওয়া সাধারণ ডায়েরি (জিডি) আবেদন সূত্রে জানা গেছে, কিশোর রওনক চলাচলের সময় তাকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালিগালাজ, চিৎকার-চেঁচামেচি এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে জয়নব বিবি জুলিকে রওনকের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, তোকে শিশু আইনের মামলা কাকে বলে বুঝাব?
ইতিমধ্যেই জয়নব বিবি জুলি, ও ভাই ইমতিয়াজ ইকরাম, ইকরানম, তার মা রোকেয়া, বাবা খালেকের এমন গালিগালাজ ও হুমকির বেশ কিছু অডিও-ভিডিও রেকর্ড শাহ জামালের পরিবার প্রমাণ হিসেবে সংরক্ষণ করে সীতাকুণ্ড মডেল থানায় জমা দিয়েছেন বলেও জানা গেছে,
অসহায় পরিবার ও সচেতন মহলের ক্ষোভ
ভুক্তভোগী ৭৮ বছর বয়সী শাহ জামাল জানান, তিনি বর্তমানে গুরুতর হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসের জটিলতায় ভুগছেন। জীবনের এই শেষ বয়সে এসে পরিবার ও ছোট নাতির ওপর এমন মানসিক নির্যাতন ও একের পর এক বছর আইনি ষড়যন্ত্রে তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে, একজন অবুঝ শিশুকে নিয়ে এমন আইনি হুমকি ও মানসিক নির্যাতনের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পেরে একজন অপ্রাপ্তবয়স্ক শিশুকে ভুয়া মামলার হুমকি দেওয়া কেবল নীতিবহির্ভূতই নয়, মারাত্মক সামাজিক অপরাধের সামিল। এ বিষয়ে দ্রুত আইনি ও প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
জানতে চাইলে অভিযুক্ত জয়নব বিবি জুলিকে কল করা হলেও তার স্বামী আব্দুল জলিল ফোন রিসিভ করেন। তিনি বলেন, যেসব অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।  প্রতিপক্ষ ঘটনার জন্ম দিতে ছোট ভাতিজাকে বারবার বাড়িতে পাঠিয়ে নাটক সাজিয়েছেন। তারা কথায় কথায় ভিডিও করছেন৷ তখন আমার স্ত্রী একটা কথা বলেছে যে শিশু আইনের মামলা দিব।  আমার স্ত্রী কাউকে কোন হুমকি-ধমকি দেননি। আর তাদের সাথে আদালতে জায়গা জমি সংক্রান্ত মামলা চলমান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.